তুরস্ক সরকারের বৃত্তি
তুরস্ক সরকার ২০০৯-১০ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট (মাস্টার্স, ডক্টরেট) পর্যায়ে বৃত্তির ঘোষণা দিয়েছে। আগ্রহী প্রার্থীদের এসব বৃত্তির জন্য আবেদন করতে বলা। আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে আবেদনের ক্ষেত্রে হাইস্কুল ও সেকেন্ডারি স্কুল পর্যায়ে ভালো ডিগ্রিধারী হতে হবে এবং প্রার্থীদের পড়াশোনায় দুই বছরের বেশি শিক্ষা বিরতি থাকতে পারবে না। মাস্টার্স বা ডক্টরেট পর্যায়ে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে চার বছরের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে এবং ডক্টরেট ডিগ্রির ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের কম হতে হবে। আন্ডারগ্র্যাজুয়েট ও গ্রাজুয়েট পর্যায়ে প্রার্থীদের http:digm.meb.gov.tr থেকে আবেদনপত্র ডাউনলোড করে এবং তাতে টাইপ করে দুই কপি আবেদনপত্র জমা দিতে হবে। পত্র-পত্রিকায়প্রকাশিত বিজ্ঞপ্তি ও উল্লিখিত ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্যজানা যাবে।আবেদনপত্র আগামী ১৭ মে ২০১০ তারিখের মধ্যে সচিবালয়ে গেটের ৯ নম্বর কাউন্টারে অথবা নাহারিন চৌধুরী, উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পৌঁছাতে হবে।