তুরস্ক সরকারের বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্ক সরকার ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট (মাস্টার্স/ ডক্টরেট) লেভেলে বৃত্তির জন্য বাংলাদেশি আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। আন্ডার গ্রাজুয়েট লেভেল প্রার্থীদের যোগ্যতা: Higher School and Secondary School পর্যায়ে ভালো গ্রেডধারী হতে হবে (দুই বছরের বেশি পড়াশোনায় বিরতি থাকতে পারবে না)। গ্রাজুয়েট লেভেল প্রার্থীদের যোগ্যতা: মাস্টার্স ডিগ্রির জন্য চার বছরের গ্রাজুয়েট ডিগ্রিধারী এবং ডক্টরেট ডিগ্রির জন্য মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেল প্রার্থীদের আবেদন ফরম http:digm.meb.gov.tr ওয়েব ঠিকানায় পাওয়া যাবে এবং তাতে টাইপ করে পূরণ করতে হবে। আগামী ১৭/৫/২০০৯ তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি সচিবালয় গেটে ৯ নং কাউন্টারে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট: www.moedu.gov.bd