প্রিয় শিক্ষার্থী, আগামীকাল শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৪। প্রথম দিনের পরীক্ষার বিষয় ইংরেজি। আশা করি, ইংরেজি বিষয়ে তোমার প্রস্তুতি সনে্তাষজনক। পরীক্ষায় ভালো করার জন্য করণীয় কী তা জেনে নাও।
# প্রশ্নকাঠামো অনুসারে প্রস্তুতির অগ্রগতি যাচাই করে নাও।
# তোমার পঠিত ইংরেজির বিষয়গুলো ভালো করে রিভিশন দাও।
# ইংরেজি পাঠ্যবইটি ভালো করে পড়ে নাও।
# ইংরেজি কোনো কিছু আর নতুন করে পড়ো না। যা পড়েছো তাই রিভিশন দাও। কঠিন বানানগুলো ভালো করে দেখে নাও।
# স্কুলে দেওয়া মডেল টেস্টের ভুলভ্রানি্তগুলো যথাসম্ভব সংশোধন করে নাও।
# পাঠ্যবইয়ের Textগুলো এবং সেই Text সম্পৃক্ত প্রশ্নোত্তরগুলো ভালো করে দেখে নাও।
# ধারাবাহিকভাবে Rearrange, Punctuations and capital letters, Dialogue, Form fill up ও Short and simple compositions রিভিশন দিয়ে নাও।
# আজ (শনিবার) রাতে ঘুমাতে যাবার আগে পরীক্ষার প্রবেশপত্র, কলম, স্কেল ইত্যাদি রাতের বেলায় গুছিয়ে রাখো। অধিক রাত জেগে থাকবে না।
# কাল রোববার তোমার প্রথম পরীক্ষা। তাই সময় বেশি নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়া ভালো। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পর তোমার নির্ধারিত আসনে বসবে।
# পরীক্ষা শুরুর আগে প্রথমে উত্তরপত্র খাতাটি হাতে পাবে। নির্দেশনা অনুসারে প্রবেশপত্রে লেখা সঠিক বানানে উত্তরপত্রের কভার পৃষ্ঠায় তোমার নাম, বিষয়, সমাপনী রোল নম্বর, তারিখ, স্বাক্ষর ইত্যাদি সতর্কতার সঙ্গে পূরণ করবে এবং উত্তরপত্রের পাতায় মার্জিন টেনে নিবে।
# প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথমে পুরো প্রশ্নপত্রটি মনোযোগসহকারে পড়ে নেবে, তারপর উত্তর লেখা শুরু করবে।
# পরীক্ষার খাতায় প্রশ্নের ক্রমিক নম্বর সঠিকভাবে লিখবে। ইংরেজি প্রশ্নপত্রের ক্রমিক নং ১ থেকে ৭ পর্যন্ত উত্তর ধারাবাহিকভাবে লিখবে এবং প্রশ্নপত্রের ক্রমিক নং ৮ থেকে ১৩ পর্যন্ত উত্তর তোমার সুবিধামতো আগে পরে লিখতে পারো।
# ২ ঘণ্টা ৩০ মিনিটের পরীক্ষা ২ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে শেষ করার চষ্টো করবে। বাকি ১৫ মিনিট খাতাটি সতর্কতার সঙ্গে মন দিয়ে রিভিশন দেবে। প্রশ্নপত্রের ক্রমিক নম্বর ও উত্তরপত্রে লেখা ক্রমিক নম্বর ঠিক আছে কি না তা মিলিয়েদেখে নেবে। কোনো প্রশ্নের উত্তর লেখা যেন বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখবে। পরীক্ষা ভালো হোক। তোমার জন্য আমাদের শুভকামনা।
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা