তোমার করণীয় কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, আগামীকাল অনুষ্ঠিত হবে ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা। এ বিষয়ে সঠিকভাবে উত্তর লিখতে হলে তোমার করণীয় কী তা জেনে নাও।
# ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ৪০টি বহুনির্বাচনি প্রশ্নের ২০টি যোগ্যতাভিত্তিক। সঠিক উত্তরটি নিশ্চিত হওয়ার জন্য প্রশ্নের উদ্দীপকটি ভালোভাবে পড়ে বুঝে নাও। তারপর সঠিক উত্তরটি যথাযথ নিয়ম অনুসারে উত্তরপত্রে লেখো।
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো' প্রশ্নটির সঠিকভাবে উত্তর লেখার জন্য পাঠ্যবইয়ের অনুশীলনীর পাশাপাশি পাঠ্যবইয়ের প্রত্যেকটি অধ্যায় ভালো করে রিভিশন দাও। সঠিক উত্তর লেখার ক্ষেত্রে ধারাবাহিকতা রাখবে।
# শূন্যস্থান পূরণ এর জন্য পাঠ্যবই ধর্ম ও নৈতিক শিক্ষা' এর অনুশীলনীর শূন্যস্থানের পাশাপাশি অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বাক্যগুলো রিভিশন দাও।
# অনুশীলনীর সংক্ষেপে উত্তর প্রশ্নের পাশাপাশি পাঠ্যবইয়ের অধ্যায়ভিত্তিক প্রয়োজনীয় ও তথ্যপূর্ণ অংশ পড়ে নাও।
# ৪ নং প্রশ্নের কাঠামোবদ্ধ প্রশ্নগুলোর উত্তর লেখার আগে প্রশ্নে প্রদত্ত নির্দেশনা অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। মনে রেখো ক, খ ও গ প্রশ্ন তিনটি অবশ্যই উত্তর দিতে হবে।
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা