সহকারী অধ্যাপকবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। অধ্যায়-৫৪. কাপ্তাই পানিবিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎশক্তির মূল উৎস কী? ক. পানির গতিশক্তি খ. পানির বিভব শক্তি গ. যান্ত্রিক শক্তি ঘ. রাসায়নিক শক্তি৫. কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে কী বলে?ক. ক্ষমতা খ. শক্তি গ. বল ঘ. চাপ।৬. জলবিদ্যুৎ উৎপাদনে পানির কোন শক্তিকে ব্যবহার করা হয়? ক. গতিশক্তি খ. বিভব শক্তি গ. রাসায়নিক শক্তি ঘ. গতি ও বিভব শক্তি।৭. এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট?ক. 742W খ. 746W গ. 740W ঘ. 747W৮. নিচের কোন রাশি দুটির একক অভিন্ন?ক. তাপ, তাপমাত্রা খ. কাজ, শক্তি গ. কাজ, ক্ষমতা ঘ. শক্তি, ক্ষমতা৯. মহাবিশ্বে নানারূপে বিরাজিত শক্তির কয়টি রূপ আমরা পর্যবেক্ষণ করি?ক. ছয়টি খ. দশটি গ. আটটি ঘ. নয়টি১০. কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি একজন মানুষ কোন শক্তি থেকে পায়? ক. যান্ত্রিক শক্তি খ. রাসায়নিক শক্তি গ. তাপশক্তি ঘ. বিভব শক্তি ১১. ভূপৃষ্ঠ থেকে একটি বস্তুকে উপরে তোলা হলে বস্তুর মধ্যে কীরূপ শক্তি সঞ্চিত হবে?ক. বিভব শক্তি খ. গতি শক্তি গ. যান্ত্রিক শক্তি ঘ. রাসায়নিক শক্তি১২. কোনটির ওপর অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে না?ক. ভর খ. সময় গ. অভিকর্যজ ত্বরণ ঘ. উচ্চতা ১৩. ফটোগ্রাফিক কাগজের ওপর আলোর ক্রিয়ার ফলে আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ক. তড়িৎ শক্তি খ. রাসায়নিক শক্তি গ. শব্দ শক্তি ঘ. যান্ত্রিক শক্তি ১৪. তড়িৎ মোটরে নিচের কোনটি পাওয়া যায়? ক. তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি খ. তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি গ. যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি ঘ. তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি।অধ্যায়-৬১. কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কী বলে? ক. তাপ খ. ঘনত্ব গ. প্লবতা ঘ. আপেক্ষিক গুরুত্ব২. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হলে কোনটি ঘটবে?ক. তরলে ওজনহীন মনে হবে খ. তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে গ. তরলে ডুবে যাবে ঘ. তরলে ভেসে ওঠবে৩. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে কোনটি ঘটবে? ক. তরলে ভেসে থাকবে খ. তরলে ডুবে যাবে গ. তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে ঘ. তরলে ওজনহীন মনে হবে ৪. কোনো বস্তুর ঘনত্ব বস্তুর কিসের ওপর নির্ভর করে? ক. উপাদানের খ. তাপমাত্রার গ. আয়তনের ঘ. উপাদান ও তাপমাত্রার ৫. চাপ কোন রাশি? ক. ভেক্টর রাশি খ. স্কেলার রাশি গ. মিটার রাশি ঘ. শব্দ রাশি ৬. কোনটি চাপের মাত্রা সমীকরণ? ক. [P]=[ML-1T2] খ. [P]=[MLT-2] গ. [P]=[ML-1T-2] ঘ. [P]=[ML-2T-2]৭. তরল পদার্থের ভেতরে কোনো বিন্দুতে চাপের মান কোনটির ওপর নির্ভর করে না? ক. ভূমির ক্ষেত্রফল খ. বিন্দুর গভীরতা গ. তরলের ঘনত্ব ঘ. অভিকর্ষজ ত্বরণ। সঠিক উত্তর: অধ্যায়-৫: ৪. খ ৫. ক ৬. খ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. খ অধ্যায়-৬: ১. গ ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ক