থাকবে বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থীরা, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। মোট ৫০ নম্বর বণ্টন হবে: বহুনির্বাচনি প্রশ্ন ২৫ এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ২৫।

মূল বই ভালো করে পড়লে সব প্রশ্ন উত্তর করা সহজ হবে। বহুনির্বাচনি প্রশ্নে সর্বোচ্চ নম্বরের জন্য পাঠ্যবইয়ের খুঁটিনাটি খুব ভালো করে পড়তে হবে। বহুনির্বাচনির জন্য পাঠ্যবইয়ের বিকল্প নেই। প্রতিটি অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ৮টি থেকে ৫টির উত্তর দিতে হবে। তবে যে প্রশ্নগুলোর উত্তর ভালো পারো, সেগুলোর উত্তর করবে।
নিচে একটি উদাহরণ দেওয়া হলো:
প্রশ্ন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কী ধরনের সুবিধা পাওয়া যেতে পারে?
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে নিম্নলিখিত সুবিধা পাওয়া যেতে পারে। যেমন—
১. উত্পাদনশীলতা বৃদ্ধি পায়।
২. একজন কর্মী বেশি দক্ষ হয়ে ওঠে।
৩. স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে কাজ সম্পন্ন করা যায়।
৪. সফটওয়্যার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে অফিসের কাজ পরিচালনা করা যায়।
৫. অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা হিসাব রাখা ও বেতনের হিসাব-নিকাশ করা যায়।
৬. দোকানের মালামালের মজুত পণ্যের সহজ হিসাব করা যায়।
৭. প্রচুর লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
৮. ব্যাংকের এটিএমের সাহায্যে দিন-রাত যেকোনো সময়ে প্রয়োজনে টাকা উত্তোলন করা যায়।
৯. মুহূর্তের মধ্যে ই-মেইল আদান-প্রদান করা যায়।
১০. প্রতিষ্ঠানের নামে ওয়েবসাইট তৈরি করে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য জানানো যায়।

প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা