প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকাহিসাববিজ্ঞান হলো অনুশীলনের বিষয়। হিসাববিজ্ঞানে ভালো করতে হলে একজন শিক্ষার্থীকে অবশ্যই হিসাববিজ্ঞানের সঠিক প্রয়োগ-পদ্ধতি ও ছক করতে জানতে হবে। একটি বিষয় লক্ষ রাখতে হবে যে, প্রতিটি অঙ্কের জন্য উত্তর, নোট, টীকা ও গণনাকার্য দিতে হবে। অঙ্কের পাশাপাশি থিওরির বিষয়টি ভালো করে বিবেচনা করতে হবে। ভালো নম্বর পেতে হলে থিওরির বিকল্প নেই। সাজেশনমূলক বিষয়টি হলো বিগত বছরের প্রশ্নগুলো খুবই ভালো করে অধ্যায়ন ও অনুশীলন করতে হবে।হিসাববিজ্ঞান প্রথম পত্র: থিওরি ২৪ থাকায় থিওরির ওপর গুরুত্ব প্রদান করতে হবে। সেই সঙ্গে জাবেদা, নগদান (তিন ঘরা), সমন্বয়, জাবেদা, একতরফা ও চূড়ান্ত হিসাবের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন সালের প্রশ্নগুলো ভালোভাবে লক্ষ রাখতে হবে।হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র: থিওরি ২০ নম্বর। থিওরিগুলো অধ্যায় অনুপাতে আসবে। সে ক্ষেত্রে অধ্যায় অনুপাতে থিওরি পড়া যুক্তিযুক্ত। অঙ্কের ক্ষেত্রে শেয়ার ইস্যু, বিনিময়, বিল, অনাদায়ী পাওনা, অংশীদারি কারবারের হিসাব, উত্পাদন ব্যয়, বেতন ও মজুরি অনুপাত বিশ্লেষণ ও চূড়ান্ত হিসাব—এই অঙ্কগুলো ভালোভাবে অনুশীলন করতে হবে। অঙ্কের ক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তা ছাড়া অঙ্ক হিসাববিজ্ঞানের সঠিক নিয়ম অনুপাতে, নোট, টাকা, গণনাকার্য ইত্যাদি সহকারে উপস্থাপন করতে হবে। সঠিক উত্তর বের করার পরও যদি ভালোভাবে উপস্থাপন না করা হয়, সে ক্ষেত্রে নম্বর কম আসতে পারে।