থ্রি ইডিয়টসের ভর্তিবাণিজ্য না পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোস্ত, কোচিংয়ে ভাইয়েরা এসব কী শর্টকাটের কথা কইতাছে? কিছুই তো বুঝতাছি না।

আমিও বুঝতাছি না।

এত কথা বলিস না তো! না বুঝলে আমার মতো ‘সব বুঝছি’ এই রকম ভান ধইরা থাক।

দোস্ত, ভার্সিটি এলাকায় হালিম ভাই বিশেষভাবে প্রাইভেট পড়ায়। সবাই কইতাছে, ওই ভাই নাকি সবকিছু পানির মতো বুঝায়া দেয়।

দেরি না কইরা জোরে বাইক চালা। ভাইরে গিয়ে কমু, ভাই, আমরা ব্যাচে পড়মু।

স্যার, হালিম ভাই বলছে, ভর্তি নিশ্চিত করতে চাইলে আপনার সাথে যোগাযোগ করতে।

একদম ঠিক জায়গায় আইছো। ড্রয়ারে ওপরের দিকে ‘ঙ’ ইউনিট লেখা প্রশ্ন আছে। কাউরে কইয়ো না আবার!

দোস্ত, লাইট মার। এই যে ‘ঙ’ ইউনিট পাইছি!

মামা, আমার ডর লাগতাছে। প্রশ্ন নিয়া পরীক্ষা দিমু শুনলে গার্লফ্রেন্ড ব্রেকআপ কইরা দিবে কইছে।

ব্যাটা, তোর লাইগাও প্রশ্ন আনছি। দুই লাখ দিস খালি।

দোস্ত, আব্বা এত টাকা দিতে পারব না। তুই রাখ তোর প্রশ্ন। আমি নরমালি ট্রাই করুম। যা আছে কপালে।

দোস্ত, আমি চান্স পাই নাই। তবে চিন্তার কিছু নাই। তুইও পাস নাই।

র‍্যাঞ্চো চান্স পাইছে?

চাম্পুটা ফার্স্ট হইছে।

হিউম্যান বিহেভিয়র বড় অদ্ভুত জিনিস! বন্ধু চান্স না পাইলে খারাপ লাগে আবার বন্ধু আগের রাতে ফাঁস হওয়া প্রশ্ন পায়া ফার্স্ট হইলে আরও বেশি খারাপ লাগে।

স্যার, সাংবাদিকেরা লিখছে ‘ঙ’ ইউনিটের প্রশ্ন ফাঁস হইছে। আপনি যে কোকিলের ডিম আনবেন, এইটা সবাই আগে থেইকাই জানে।

কী, সাংবাদিকেরা বলছে, এইগুলা কোকিলের ডিম? নো, দে আর রং! কোকিল কখনো নিজের বাসায় ডিম পারে না। সুতরাং ‘ঙ’ ইউনিটের প্রশ্ন ফাঁসের কোনো সুযোগই নাই।

সবাই শোনেন, স্যার বলছে সাংবাদিকদের নিউজ ভুয়া। শুধু ‘ঙ’ ইউনিটই না, কোনো ইউনিটেরই প্রশ্ন ফাঁস হয় নাই। এইগুলা একটা বিশেষ মহলের চক্রান্ত।

প্রশ্ন ফাঁস হয় নাই! হা হা হা...হি হি হি...হো হো হো...

দোস্ত, মরার আগে একটা কৌতুক শোন। যে স্যার আমারে আগের রাতে প্রশ্ন দিছিলেন, তিনি বলছেন, ‘ঙ’ ইউনিটের প্রশ্ন ফাঁস হয় নাই...