দক্ষিণ কোরিয়ায় ভর্তির তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যাজুয়েট স্কুল অব কোরিয়ান স্টাডিজ (জিকেএস) মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। জিকেএসে ১৬টি বিষয়ে দুই বছরের মাস্টার্স এবং ১৪টি বিষয়ে তিন বছরের পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে। স্প্রিং সেমিস্টারে আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর একাডেমি কোরিয়ান স্টাডিজের ওয়েবসাইট ঠিকানা: http://www.aks.ac.kr। ই-মেইল: [email protected] জিকেএসে শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হয় এবং যোগ্যতার ভিত্তিতে কিছু শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। জিকেএসে ভর্তি হতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সরাসরি দি একাডেমি অব কোরিয়ান স্টাডিজের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।