সঠিক উত্তরটি লেখো অংশ-৮প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম শিক্ষায় ১নং প্রশ্নটি থাকবে নতুন কাঠামো অনুযায়ী যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এ প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। প্রতিটিতে নম্বর থাকবে ১। প্রশ্ন থাকবে ১০টি।অধ্যায়—৪২। ‘সুস্থ দেহে সুস্থ মন’ রাখতে হলে কী করতে হবে?ক. দেহ ও মন সুস্থ রাখতে হবে খ. দেহ সুস্থ রাখতে হবে গ. মন সুস্থ রাখতে হবে ঘ. ভালো খাবার খেতে হবে উত্তর: ক. দেহ ও মন সুস্থ রাখতে হবে৩। পৃথ্বী ভগবানের কাছে প্রার্থনার সময় ধোয়া ও পরিষ্কার জামা পরেছে, নিজের বাইরের অঙ্গপ্রত্যঙ্গ পরিষ্কার করেছে। কিন্তু বন্ধুর অমঙ্গল কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করছে। তার এই উপাসনা কতটুকু ফলপ্রসূ হচ্ছে?ক. পুরোপুরি খ. মোটেই হচ্ছে না গ. অর্ধেক হচ্ছে ঘ. নিজে পরিষ্কার থাকার কারণে নিজের মঙ্গল হচ্ছে উত্তর: খ. মোটেই হচ্ছে না৪। সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের সময় কী করা উচিত?ক. দেহ ও মন পবিত্র রাখা খ. দেহ ও মন অপবিত্র রাখা গ. দেহ পবিত্র রেখে অন্যের অমঙ্গল কামনা করা ঘ. মন পবিত্র রেখে দেহ অপবিত্র রাখা উত্তর: ক. দেহ ও মন পবিত্র রাখা৫। মনের আনন্দ চলে যায় কখন?ক. দেহ ও মন খারাপ থাকলে খ. অপরিষ্কার থাকলে গ. নোংরা জামা-কাপড় পরলে ঘ. অভাব থাকলে উত্তর: ক. দেহ ও মন খারাপ থাকলে৬। জটিল ঈশ্বরের উপাসনার সময় অন্যের অমঙ্গল কামনা করত না। জটিল কেমন ছেলে ছিল?ক. ধার্মিক খ. সরল গ. বোকা ঘ. চালাক উত্তর: খ. সরল৭। জটিলের উপাখ্যান আমাদের কী শিক্ষা দেয়?ক. সরলতার দ্বারা ভগবানের কৃপা লাভ করা যায় খ. ধার্মিকের ভগবান গ. গরিবের ভগবান ঘ. এতিমের ভগবান উত্তর: ক. সরলতার দ্বারা ভগবানের কৃপা লাভ করা যায়৮। ধনী-গরিব, সবল-দুর্বল ও ছোট-বড় সবাইকে সমান মনে করাকে কী বলে?ক. সরলতা খ. উদারতা গ. শিষ্টাচার ঘ. ভদ্রতা উত্তর: খ. উদারতা৯। দধীচি মুনির উপাখ্যানে আমরা কোন মহত্ গুণের পরিচয় পাই?ক. শিষ্টাচার খ. দায়িত্ববোধ গ. উদারতা ঘ. সরলতা উত্তর: গ. উদারতা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল