দরিদ্র কৃষক ও কুটির শিল্পের মালিকদের সমবায় ব্যাংক ঋণ দিয়ে থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ব্যবসায় উদ্যোগ পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো। অধ্যায়-৬ প্রশ্ন: কোনো প্রতিষ্ঠানে কর্মরত সব ব্যক্তিকে কী বলা হয়? উত্তর: কর্মচারী।প্রশ্ন: যেসব প্রতিষ্ঠান অর্থ ও ঋণ নিয়ে ব্যবসা করে তাদের কী বলে? উত্তর: বিমা প্রতিষ্ঠান।প্রশ্ন: ঝুঁকিজনিত ক্ষতিপূরণ প্রাপ্তির প্রধান উপায় কি?উত্তর: বিমা।প্রশ্ন: ব্যক্তির জীবন বা সম্পত্তি বিনাশের ঝুঁকি কোন ধরনের বিমার আওতাভুক্ত?উত্তর: দুর্ঘটনা বিমা।প্রশ্ন: বিমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয় তাকে কী বলে? উত্তর: বিমাপত্র। প্রশ্ন: দেশের মুদ্রা ব্যবস্থা ও ব্যাংক ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যে ব্যাংক তাকে কী ব্যাংক বলে?উত্তর: কেন্দ্রীয় ব্যাংক।প্রশ্ন: ব্যাংক কোনো রকম সুদ দেয় না কোন আমানতের জন্য?উত্তর: চলতি আমানত।প্রশ্ন: কৃষিক্ষেত্রে মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ দানের উদ্দেশ্যে কোন ব্যাংক গঠিত হয়? উত্তর: বাংলাদেশ কৃষি ব্যাংক।প্রশ্ন: দরিদ্র কৃষক ও কুটির শিল্পের মালিকদের ঋণ দেয় কোন ব্যাংক? উত্তর: সমবায় ব্যাংক। প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?উত্তর: বাংলাদেশ ব্যাংক।প্রশ্ন: কোন ধরনের আমানত থেকে টাকা ওঠাতে বিধিনিষেধ থাকে? উত্তর: স্থায়ী আমানত।প্রশ্ন: সমবায় ব্যাংকের মূল উদ্দেশ্য কী? উত্তর: সমবায় সমিতিগুলোকে ঋণ দান করা।প্রশ্ন: নিবন্ধন কী?উত্তর: সরকারের নির্ধারিত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্দিষ্ট নিবন্ধকের অফিস থেকে নির্ধারিত ফি বা মাশুলসহ আবেদনের মাধ্যমে নাম তালিকাভুক্ত করাকেই নিবন্ধন বলা হয়।প্রশ্ন: কারখানা কী?উত্তর: যে গৃহ প্রাঙ্গণে অথবা এর সীমানার মধ্যে ১০ বা তার অধিক শ্রমিক কাজ করে বা পূর্ববর্তী ১২ মাসের মধ্যে যেকোনো দিন কাজ করেছে এবং যার যেকোনো অংশে শক্তির সাহায্যে অথবা শক্তির সাহায্য ছাড়া কোনো প্রস্তুতি প্রক্রিয়া চালানো হয়, তাকে কারখানা বলে।প্রশ্ন: শ্রম আইন কী?উত্তর: শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে শ্রমিকদের কাজের শর্ত ও অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য এবং শ্রমিক ও নিয়োগকর্তা বা মালিকদের সম্পর্কের উন্নতি সাধনের জন্য যে আইন প্রবর্তন করা হয়েছে, তাকেই শ্রম আইন বলা হয়। প্রশ্ন: মৌসুমি কারখানা কী?উত্তর: যেসব কারখানায় বছরে ১৮০ কার্যদিবসের কম দিন উৎপাদন প্রক্রিয়া চালু থাকে এবং নির্দিষ্ট মৌসুম ছাড়া অন্য কোনো সময় অথবা প্রাকৃতিক শক্তির অনিয়মিত ক্রিয়ার ওপর নির্ভর করা ছাড়া চালু রাখা যায় না এরূপ কোনো কারখানাকে মৌসুমি কারখানা বলে।অধ্যায়-৭জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ব্যবসায় পরিকল্পনার পর্যায়গুলো কী?উত্তর: চিহ্নিতকরণ পর্যায়, প্রাক-নির্বাচনী পর্যায়, প্রকল্প প্রণয়ন পর্যায়, মূল্যায়ন পর্যায়।প্রশ্ন: পরিকল্পনা অর্থ কী? উত্তর: লক্ষ স্থির করা।প্রশ্ন: টরকি বন্দর কী? উত্তর: ব্যবসাকেন্দ্র।প্রশ্ন: টরকি বন্দর কোথায়? উত্তর: বরিশালে।প্রশ্ন: উৎপাদন কী? উত্তর: প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে বিভিন্ন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ব্যবসায় আরম্ভ করার জন্য ব্যবসায় পরিকল্পনার কী কী বিষয় ভেবে দেখতে হয়?উত্তর: ব্যবসায় পরিকল্পনায় মূলত নিচের বিষয়গুলো ভেবে দেখতে হয়—১. ব্যবসায়ের সামর্থ্য, দুর্বলতা, সুযোগ ও হুমকিগুলো বিচার-বিশ্লেষণ করে দেখতে হবে।২. পাশাপাশি ওই ব্যবসায়ের বাজার সমীক্ষা ও কারিগরি দিক বিশ্লেষণ করে দেখতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল