দরিদ্র কৃষক ও কুটিরশিল্পের মালিকদের ঋণ দেয় সমবায় ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-৬প্রশ্ন: আইন অনুযায়ী একজন শ্রমিককে ওভারটাইমসহ সপ্তাহে সর্বোচ্চ কতক্ষণ কাজে খাটানো যাবে? উত্তর: ৬০ ঘণ্টা।প্রশ্ন: প্রত্যেক শ্রমিক বছরে পূর্ণ বেতনে কত দিন অসুস্থতার জন্য ছুটি পাওয়ার অধিকারী? উত্তর: ১৪ দিন।প্রশ্ন: কারখানা আইন নামের একটি শিল্প আইন পরিষদ পাস করিয়ে নেওয়া হয় কত সালে? উত্তর: ১৯১১ সালে।প্রশ্ন: ১৯১১ সালের কারখানা আইন মোতাবেক স্ত্রীলোক ও শিশু শ্রমিকদের দৈনিক কার্যসীমা— উত্তর: ছয় ঘণ্টা।প্রশ্ন: যন্ত্রপাতির সাহায্যে কোন দ্রব্য থেকে যেকোনো জিনিস উৎপাদন, পরিবর্তন বা প্রস্তুত করাকে কী বলে?উত্তর: উৎপাদন ক্রিয়া।প্রশ্ন: কারখানার যেকোনো কাজের মজুরিতে কিংবা বিনা মজুরিতে নিয়োজিত ব্যক্তিকে কী বলা হয়?উত্তর: শ্রমিক।প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে কত সালের মজুরি আইন বলবৎ আছে? উত্তর: ১৯৩৬ সালের।প্রশ্ন: বাংলাদেশে বলবৎ কারখানা আইন কত সালে প্রণীত হয়?উত্তর: ১৯৬৫ সালে।প্রশ্ন: কোনো প্রতিষ্ঠানে কর্মরত সব ব্যক্তিকে কী বলা হয়? উত্তর: কর্মচারী।প্রশ্ন: যেসব প্রতিষ্ঠান অর্থ ও ঋণ নিয়ে ব্যবসা করে তাদের কী বলে?উত্তর: বিমা প্রতিষ্ঠান।প্রশ্ন: বাংলাদেশের কোন শ্রম আইনটি ১৯৩৬ সালের?উত্তর: মজুরি প্রদান আইন।প্রশ্ন: যে বিমা চুক্তির মাধ্যমে বিমা গ্রহীতা ব্যক্তিকে অগ্নিজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দান করা হয় তাকে বলে?উত্তর: অগ্নিবিমা।প্রশ্ন: ঝুঁকিজনিত ক্ষতিপূরণ প্রাপ্তির প্রধান উপায় কী?উত্তর: বিমা।প্রশ্ন: ব্যক্তির জীবন বা সম্পত্তি বিনাশের ঝুঁকি কোন ধরনের বিমার আওতাভুক্ত? উত্তর: দুর্ঘটনা বিমা।প্রশ্ন: বিমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয় তাকে কী বলে?উত্তর: বিমাপত্র। প্রশ্ন: দেশের মুদ্রা ব্যবস্থা ও ব্যাংক ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যে ব্যাংক তাকে কী ব্যাংক বলে? উত্তর: কেন্দ্রীয় ব্যাংক।প্রশ্ন: ব্যাংক কোনো রকম সুদ দেয় না কোন আমানতের জন্য?উত্তর: চলতি আমানত।প্রশ্ন: উৎপাদন ও বাণিজ্যিক কাজে সাহায্য করে কোন ব্যাংক?উত্তর: বাণিজ্যিক ব্যাংক। প্রশ্ন: কৃষিক্ষেত্রে মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ দানের উদ্দেশ্যে কোন ব্যাংক গঠিত হয়? উত্তর: কৃষি ব্যাংক।প্রশ্ন: দরিদ্র কৃষক ও কুটির শিল্পের মালিকদের ঋণ দেয় কোন ব্যাংক? উত্তর: সমবায় ব্যাংক। প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?উত্তর: বাংলাদেশ ব্যাংক।প্রশ্ন: কোন ধরনের আমানত থেকে টাকা ওঠাতে বিধিনিষেধ থাকে?উত্তর: স্থায়ী আমানত।প্রশ্ন: সমবায় ব্যাংকের মূল উদ্দেশ্য কী? উত্তর: সমবায় সমিতিগুলোকে ঋণ দান করা।প্রশ্ন: কোন কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার অব্যবহিত পরই ব্যবসা শুরু করতে পারে? উত্তর: প্রাইভেট লিমিটেড।প্রশ্ন: কোম্পানির নিবন্ধনের জন্য নির্দিষ্ট আবেদনপত্রের ফরম কার কাছে জমা দিতে হয়? উত্তর: নিবন্ধক।প্রশ্ন: কখন ঘরোয়া পরিমিত দায়সম্পন্ন কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবসা শুরু করতে পারে? উত্তর: নিবন্ধনপত্র পাওয়ার অব্যবহিত পরই।প্রশ্ন: সমবায় সমিতি কার্যাবলি শুরু করে কখন?উত্তর: নিবন্ধনপত্র প্রাপ্তির পর পর।প্রশ্ন: কারখানা নির্মাণ ও সম্প্রসারণের জন্য লিখিত অনুমতি দেন কে? উত্তর: মুখ্য পরিদর্শক।প্রশ্ন: শ্রমিক সম্পর্ক অধ্যাদেশ কত সালে প্রণীত হয়?উত্তর: ১৯৬৯ সালে।প্রশ্ন: মৌসুমি কারখানার কার্যদিবস বছরে কত দিন?উত্তর: ১৮০ দিনের কম।প্রশ্ন: বাংলাদেশে পণ্যের প্রতীক নিবন্ধনে দায়িত্ব পালন করে কে?উত্তর: বিএসটিআই।প্রশ্ন: বর্তমানে বলবৎ বাংলাদেশ মাতৃত্ব কল্যাণ আইন কত সালে প্রণীত হয়? উত্তর: ১৯৩৯ সালে।প্রশ্ন: কত বছরের কম বয়সের শিশুদের কারখানায় নিয়োগ করা যাবে না? উত্তর: ১২ বছরের। প্রশ্ন: ব্যবসার জন্য বিমা কীরূপ? উত্তর: অত্যন্ত সহায়ক।প্রশ্ন: কত সালে কারখানা আইন নামক একটি শিল্প আইন পরিষদে পাস হয়? উত্তর: ১৯১১ সালে।প্রশ্ন: শ্রমিক ক্ষতিপূরণ আইন প্রণীত হয় কবে?উত্তর: ১৯২৩ সালে।প্রশ্ন: পৌর এলাকার বাইরে ব্যবসা করলে কার কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়।উত্তর: জেলা প্রশাসকের কাছ থেকে।প্রশ্ন: সমবায় সমিতি কখন তার কার্যাবলি শুরু করতে পারে।উত্তর: নিবন্ধন সনদ প্রাপ্তির পরপরই।প্রশ্ন: কারখানা নির্মাণ ও সম্প্রসারণের জন্য কার পূর্বানুমতি পাওয়া আবশ্যক?উত্তর: মুখ্য পরিদর্শকের। প্রশ্ন: ১৮৮১ সালের আগে বঙ্গ-ভারত উপমহাদেশে কোন আইনটি ছিল না। উত্তর: সংগঠিত শিল্প আইন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল