মমতাদি
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও
সখিনা বেগমের তিন ছেলেমেয়েকে নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেতে কষ্ট হয়। তাই তিনি অন্যের বাড়িতে কাজ খুঁজতে বের হন। সখিনা বেগম রাশেদার বাড়িতে গিয়ে বললেন, ‘আপা, আমাকে একটা কাজ দেন, তিন দিন ধরে প্রায় না খেয়ে আছি।’ রাশেদার দয়া হলো। সখিনা বেগমকে তিনি ঘরের ধোয়ামোছা ও গৃহস্থালির কাজ দিলেন।
১১. উদ্দীপকে বর্ণিত দিকটি কোন গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. মমতাদি খ. দেনাপাওনা
গ. অভাগীর স্বর্গ ঘ. নিমগাছ
১২. সখিনা বেগমের সঙ্গে ‘মমতাদি’ গল্পের মমতাদির যে দিক থেকে সাদৃশ্য বিদ্যমান—
i. দুজনই দারিদ্রের শিকার
ii. উভয়েই গৃহপরিচারিকার কাজ নিলেন
iii. উভয়ে বিধবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. ছেলেটি মমতাদিকে কী দেখাতে নিয়ে যেতে চেয়েছিল?
ক. বারান্দা খ. রান্নাঘর
গ. ছাদ ঘ. বাড়ির আঙিনা
১৪. ‘কাজগুলিকে সে আপন করে নিল, মানুষগুলির দিকে ফিরেও তাকাল না’—এ বাক্যটিতে মমতাদির কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
ক. কাজের প্রতি আন্তরিকতা
খ. কাজে দক্ষতা
গ. কাজের নির্দিষ্টতা
ঘ. কাজে সাবলীলতা
১৫. মমতাদির কী দেখে বাড়ির সবাই খুশি হলো?
ক. রূপ খ. চাতুর্য
গ. কৃপণতা ঘ. কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা
১৬. মমতাদি ছেলেটিকে কী সম্বোধন করতে বলেছিল?
ক. মমতাদি খ. দিদি
গ. বামুনদি ঘ. আয়া
১৭. ‘মমতাদি’ গল্পে ছেলেটির কাছে কোন লেখাটি মূল্যবান হয়ে উঠত?
ক. মমতাদির সঙ্গে অপূর্ব কথোপকথন
খ. মায়ের কথা
গ. গল্পের কথা
ঘ. স্কুলের পড়া
১৮. মমতাদি বাজার থেকে কয়টি কমলা লেবু কিনেছিল?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
সঠিক উত্তর
মমতাদি: ১১.ক ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন