অধ্যায়-৯প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৯ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: ক. ফটোলাইসিস কাকে বলে?প্রশ্ন: খ. ফটোপিরিওডিজস বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. D পর্যায়ে কীভাবে চিনি তৈরি হয়, বিক্রিয়াসহ ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. মানুষের সব দৈহিক কর্মকাণ্ডে A প্রধান ভূমিকা পালন করে, বিশ্লেষণ করো।উত্তর: ক. সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে সূর্য শক্তির সাহায্যে পানি ভেঙে অক্সিজেন (O2), ইলেকট্রন (e-) এবং হাইড্রোজেন (প্রোটন H+) এ পরিণত হয়। পানির এ ধরনের ভাঙনকে ফটোলাইসিস বলে।উত্তর: খ. উদ্ভিদের ফুল ধারণের ওপর দিবালোকের দৈর্ঘ্যের প্রভাবকে ফটোপিরিওডিজম বলে। অর্থনৈতিক দিক দিয়ে ফটোপিরিওডিজমের গুরুত্ব অপরিসীম। এ পদ্ধতি প্রয়োগ করে এক ঋতুর ফসল অন্য ঋতুতে ফলানো সম্ভব। এক ঋতুর ফসল উৎপন্ন ও বাজারজাত করে ভিন্ন মৌসুমের ফসল হিসেবে প্রচুর আয় করা সম্ভব।উত্তর: গ. D পর্যায় সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়। L পর্যায়ে অর্থাৎ আলোক পর্যায়ে সৃষ্ট ATP ও NADPH2, D পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে চিনি তৈরিতে ব্যবহূত হয়। নিচে চিনি তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করা হলো:বায়ুমণ্ডলের CO2 গ্যাস পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পাতার অভ্যন্তরে তথা কোষে প্রবেশ করে। কোষে অবস্থিত ৫ কার্বনবিশিষ্ট রাইবুলোজ ১, ৫ ডাইফসফেটের সঙ্গে CO2 গ্যাস যুক্ত হয়ে ৬ কার্বনবিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে, যা ভেঙে গিয়ে তৈরি হয় ৩ কার্বনবিশিষ্ট দুই অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড। আলোক পর্যায়ে তৈরি ATP ও NADPH2 ব্যবহার করে ফসফোগ্লিসারিক অ্যাসিড, ৩ ফসফোগ্লিসারাল্ডিহাইড ও ডাই-হাইড্রক্সি এসিটোন ফসফেটে পরিণত হয়। ক্রমাগত সংঘটিত বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ৩ ফসফোগ্লিসারাল্ডিহাইড ও ডাই-হাইড্রক্সি এসিটোন ফসফেট হতে একদিকে চিনি তৈরি হয় এবং অন্যদিকে রাইবুলোজ ১, ৫ ডাইফসফেট তৈরি হতে থাকে।উত্তর: ঘ. A অর্থাৎ সূর্য থেকে পাওয়া সৌরশক্তিই মানুষের দৈহিক কর্মকাণ্ড পরিচালনায় প্রধান ভূমিকা পালন করে থাকে। সূর্যের আলোক শক্তি সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় উদ্ভিদ দেহে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত হয়। সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে সৃষ্ট ATP ও NADPH2 ব্যবহার করে উদ্ভিদ শর্করা-জাতীয় খাদ্য প্রস্তুত করে থাকে। যেহেতু উদ্ভিদ সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তাই খাদ্যে শক্তি আসে সূর্য থেকে। মানুষের দেহে এই শক্তি সঞ্চারিত হয় খাদ্য গ্রহণের মাধ্যমে। পরবর্তী সময়ে শ্বসন-প্রক্রিয়ায় প্রতিটি সজীব কোষে খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হয়, যা দ্বারা মানুষ তথা জীব সব কাজকর্ম করে। সুতরাং মানুষের সব শক্তির উৎস হলো খাদ্য এবং খাদ্যের শক্তির উৎস হলো সূর্য। কাজেই সূর্যই সব শক্তির উৎস এবং মানুষের সব দৈহিক কর্মকাণ্ডে সূর্য প্রধান ভূমিকা পালন করে।