দশম শ্রেণীর পড়াশোনা: জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৪প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ জীববিজ্ঞান বিষয়ের ১৪ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হলো।# স্বপ্না পরীক্ষা শেষে ঢাকায় বেড়াতে এসেছে। ঢাকার দর্শনীয় স্থানগুলো দেখতে যাওয়ার সময় সে লক্ষ করল, কিছুক্ষণ পর পর তার নাকে দুর্গন্ধ আসছে। এরপর তার চোখে জ্বালাপোড়া ও পানি পড়তে লাগল।প্রশ্ন: ক. ওজোন ঢাল কাকে বলে?প্রশ্ন: খ. শিল্পায়ন বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. স্বপ্না চোখে জ্বালাপোড়ার কারণ কী? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. উদ্দীপকে বর্ণিত দূষণ রোধকল্পে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় বলে তুমি মনে করো?উত্তর: ক. ভূপৃষ্ঠের ২৫ থেকে ৩০ কিলোমিটার ওপরে বায়ুমণ্ডলের স্ট্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসের একটি ঘনস্তর আছে, যা পৃথিবীকে চারদিক থেকে ঢেকে রেখেছে, তাকে ওজোন ঢাল বলে।উত্তর খ. মানুষের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন বা তৈরির জন্য বাণিজ্যিক ভিত্তিতে কলকারখানা, যন্ত্রপাতি স্থাপন করাকে শিল্পায়ন বলে। শিল্পায়নের লক্ষ্যেই পৃথিবীতে গড়ে উঠেছে নানা ধরনের শিল্পকারখানা। আগে মানুষ প্রাকৃতিকভাবে পাওয়া জিনিসপত্রের ওপর বেশি নির্ভর করত। কিন্তু মানবসভ্যতা উন্নয়নের সঙ্গে সঙ্গে তাল রেখে শিল্পায়নও দ্রুত উন্নততর হচ্ছে।উত্তর: গ. স্বপ্নার চোখে জ্বালাপোড়ার কারণ মূলত বায়ুদূষণ। বায়ু বিভিন্ন প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট কারণে দূষিত হয়। কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, ময়লা-আবর্জনা থেকে বের হওয়া দুর্গন্ধ বায়ুকে দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়ায় কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনো-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং আরও নানা ধরনের ক্ষতিকারক বায়বীয় পদার্থ থাকে। এসব গ্যাস স্বপ্নার চোখে প্রবেশ করে চোখ জ্বালাপোড়া করে এবং চোখ দিয়ে পানি পড়ে।উত্তর: ঘ. উদ্দীপকে বর্ণিত দূষণটি বায়ুদূষণ। বায়ুদূষণ রোধকল্পে নিম্নোক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত:১. শিল্পকারখানা আবাসিক এলাকা থেকে দূরে স্থাপন করা।২. বৃক্ষনিধন বন্ধ এবং বেশি করে বন সৃষ্টি করা।৩. ইটের ভাটা ও কলকারখানার চিমনি অনেক উঁচু করে দেওয়া।৫. ফসলের খেতে কীটনাশক, ছত্রাকনাশক, রাসায়নিক সার ব্যবহার নিয়ন্ত্রণ করে জৈবিক নিয়ন্ত্রণ ও জৈব সার ব্যবহার করা।৬. বায়ু থেকে ধুলা ও ধোঁয়া অপসারণের ব্যবস্থা করা।৭. কলকারখানা থেকে নির্গত বর্জ্য ও ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রণ করা।৮. যানবাহনে সিসামুক্ত জ্বালানি ব্যবহার করা।১০. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলা।১১. বায়ুদূষণের উৎস ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে অবহিত করা ও দূষণমুক্ত পরিবেশ সৃষ্টিতে উদ্বুদ্ধ করা।