দারমাসিসওয়া আরআই বৃত্তি প্রোগ্রামের আওতায় ২০১০-১১ সালের জন্য ইন্দোনেশিয়া কর্তৃক বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এ প্রোগ্রামে দুটি ক্ষেত্রে বৃত্তি দেওয়া হবে।নিয়মিত এক বছর: এর আওতায় ইন্দোনেশিয়ার সঙ্গে পৃথিবীর অন্যান্য যেসব দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেসব দেশের ছাত্রছাত্রীরা ইন্দোনেশিয়ার ভাষা ও সংস্কৃতি (প্রথাগত সংগীত, প্রথাগত নাচ, ইন্দোনেশিয়ার হস্তশিল্প) পড়তে পারবে ইন্দোনেশিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।নিয়মিত ছয় মাস: বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের জন্য ইন্দোনেশিয়ার ভাষা শিক্ষার জন্য ছয় মাসের বৃত্তি দেওয়া হয়।আগ্রহী প্রার্থীরা সরাসরি ইন্দোনেশিয়ায় আবেদনপত্র প্রেরণ করতে পারবেন ফেব্রুয়ারি ২০১০-এর মধ্যে।যোগাযোগের ঠিকানা: প্লানিং এবং আন্তর্জাতিক করপোরেশন, মহাসচিব, ডিপার্টমেন্ট অব ন্যাশনাল এডুকেশন, সেসাইউয়েন, জাকার্তা ওয়েবসাইট http://darmasiswa.diknas.go.id এবং ই-মেইল [email protected] অথবা— ডিরেক্টর অব পাবলিক ডিপ্লোমেসি, মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, জালান তামান পেজাম্বন নং-৬, জাকার্তা।