দি মাতসুমেইয় ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি মাতসুমেইয় ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পোস্ট গ্রাজুয়েট ও পিএইচডি পর্যায়ে ফেলোশিপ প্রদানের ঘোষণা দিয়েছে। এই ফেলোশিপ পেতে আগ্রহী প্রার্থীদের পিএইচডি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। প্রার্থীদের বয়স অবশ্যই ৪০ বছরের নিচে হতে হবে। প্রার্থীদের ইংরেজি ও জাপানি ভাষায় দক্ষ হতে হবে। এই বৃত্তি মোট ২০ জন ফেলোকে প্রদান করা হবে। বৃত্তির জন্য আবেদনপত্র ২১-০৮-২০১০ তারিখের মধ্যে সংগ্রহ করে ওই একই তারিখের মধ্যে সঠিকভাবে পূরণ করে পৌঁছাতে হবে। আবেদনপত্র www.mars.dti.ne.jp/~mif এই ওয়েব ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। তবে যেসব প্রার্থী বর্তমানে জাপানে আছেন অথবা অতীতে ছিলেন, তাঁদের এই বৃত্তির জন্য আবেদনের কোনো প্রয়োজন নেই। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বসবাসরত দেশে চাকরিজীবী হতে হবে এবং ফেলোশিপ শেষ করার পর দেশে ফিরে আসতে হবে। আর যাঁরা অতীতে ফেলোশিপ পেয়েছেন, তাঁরা এই বৃত্তির জন্য মনোনীত হতে পারবেন না। আবেদন পাঠানোর শেষ তারিখ ২১-০৮-২০১০। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ৪-১৪-৪৬ কামিওগি, সুগিনামি-কু, টোকিও, ১৬৭-০০৪৩, জাপান। এই বৃত্তি-সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.mars.dti.ne.jp/~mif ই-মেইল: [email protected]