বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৩২৫। বার্ষিক গতি না থাকলে কী অবস্থার সৃষ্টি হতো?i. দুই গোলার্ধের বিভিন্ন অংশের তাপমাত্রার ভিন্নতা থাকত ii. ঋতু পরিবর্তন হতো না iii. দিনরাত হতো নানিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii২৬। ভূত্বকে অক্সিজেনের পরিমাণ কম থাকলে কী হতো?i. মানুষের বসবাসের অযোগ্য হতো ii. মাছের বিচিত্রতা বৃদ্ধি হতো iii. জীবজগতের অস্তিত্ব হুমকির মুখে পড়তনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ও iii২৭। কক্সবাজারের সামুদ্রিক লবণ কীভাবে শিলায় পরিণত হচ্ছে?ক. প্রাকৃতিক উপায়ে খ. জৈবিক উপায়ে গ. স্তরীভূত হয়ে ঘ. রাসায়নিক উপায়ে২৮। বাংলাদেশের পদ্মা, যমুনা ও মেঘনা অধ্যুষিত এলাকায় পাললিক স্তরায়ন দেখা যায়। তার কারণ কী?i. নদীবাহিত পলি ii. নদীর স্রোত পার্শ্ববর্তী উঁচু ক্ষয় করে iii. প্রাণী ও উদ্ভিদ পচে গিয়ে নদীর পাশে জীবাশ্ম সৃষ্টি করে নিচের কোনটি সঠিক?ক. i, ii ও iii খ. i ও iii গ. i ও ii ঘ. ii ও iii২৯। আগ্নেয় ও পাললিক, এই উভয় প্রকার শিলা অত্যধিক তাপ, প্রচণ্ড চাপ, রাসায়নিক ক্রিয়ার ফলে পরিবর্তিত হয়ে নতুন এক শিলায় পরিণত হয়। সুতরাং আমরা কী বলতে পারি?i. রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া শিলা গঠনে ব্যাপক ভূমিকা রাখে ii. শিলা অভ্যন্তরে তাপ ও চাপের ফলে পরিবর্তন ঘটে iii. রূপান্তরিত শিলা খুব কঠিননিচের কোনটি সঠিক?ক. ii ও iii খ. ii গ. iii ঘ. i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও: মৌলভীবাজারের পাহাড়িয়া মৃত্তিকা অনেক শক্ত। অপর দিকে ফরিদপুর ও ময়মনসিংহের মাটি বেশ নরম। মৃত্তিকার এ ভিন্নধর্মী বৈশিষ্ট্যের প্রধান কারণ হলো, শিলার গাঠনিক উপাদান। ৩০। বাংলাদেশের যে দ্বীপটি জৈবিক উপায়ে পাললিক শিলা দ্বারা গঠিত তার নাম কী?ক. সেন্ট মার্টিন দ্বীপ খ. মহেশখালী দ্বীপ গ. হাতিয়া দ্বীপ ঘ. তালপট্টি দ্বীপ ৩১। বাংলাদেশে অধিকাংশ মৃক্তিকা যে শিলার মাধ্যমে গঠিত তার নাম কী?ক. আগ্নেয় শিলা খ. পাললিক শিলা গ. রূপান্তরিত শিলা ঘ. পাললিক রূপান্তরিত শিলা ৩২। কৃত্রিম উপায়ে চন্দ্রকে পৃথিবী থেকে আরও এক লাখ কিলোমিটার দূরে সরিয়ে দিলে কী হতো?ক. কেবল সূর্যের আকর্ষণে জোয়ার-ভাটা হতো খ. জোয়ার-ভাটায় চাঁদের প্রভাব কমে যেত গ. পৃথিবীর ওপর চন্দ্র অপেক্ষা সূর্যের আকর্ষণ শক্তি কমে যেত ঘ. জোয়ার বলতে কিছুই থাকবে না। ৩৩। দিনাজপুরের বড়পুকুরিয়ায় কত সালে কয়লা উত্তোলন শুরু হয়েছে?ক. ১৯৯৪ খ. ১৯৯৫ গ. ১৯৯৬ ঘ. ১৯৯৮ সাল ৩৪. বায়ু মন্ডলের কোন স্তরে বিদ্যুৎ চমকাতে দেখা যায়?ক. স্ট্রাটোমন্ডল খ. বায়ু মন্ডল গ. ট্রপোমন্ডল ঘ. তাপমন্ডল ৩৫. কিসের আকর্ষণে জোয়ার ভাটা হয়? ক. পৃথিবীর খ. চন্দ্রের গ. নেপচুন ঘ. সূর্য৩৬। দিনাজপুর ও শিলং একই অক্ষাংশে অবস্থিত। কিন্তু শিলংয়ের তাপমাত্রা কম, কারণ কী?ক. উচ্চতার জন্য খ. বায়ুপ্রবাহের জন্য গ. বনভূমি থাকার জন্য ঘ. সমুদ্রের নিকটবর্তী হওয়ার জন্য ৩৭। সমুদ্রবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী?i. এটি দিনের বেলা প্রবাহিত হয় ii. এটি সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় iii. এটি রাতের বেলা প্রবাহিত হয় নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৩: ২৫। ঘ ২৬। ঘ ২৭। ঘ ২৮। ক ২৯। ঘ ৩০। ক ৩১। খ ৩২। খ ৩৩। ক ৩৪। ঘ ৩৫। খ ৩৬। ক ৩৭। ক।