দিবসের প্রথম ভাগ—পূর্বাহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কথায় প্রকাশ অংশ-৪প্রিয় শিক্ষার্থী বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১০ নং প্রশ্নটি থাকবে এক কথায় প্রকাশের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, নম্বর প্রতিটিতে ১ করে। দ দিবসের প্রথম ভাগ—পূর্বাহ্ন।দিবসের শেষ ভাগ—অপরাহ্ন।দূরে দেখে না যে—অদূরদর্শী।দেখাশোনা করেন যিনি—তত্ত্বাবধায়ক।দলের নেতা যে—দলপতি।দেখতে বা শুনতে ভয় হয় এমন—বিকট।দিকের শেষ—দিগন্ত। ধ ধুলায় পরিণত—ধূলিসাৎ।ধারা ধরে চলে—ধারাবাহিক।ধ্বংস হওয়ার পর যা অবশিষ্ট থাকে—ধ্বংসাবশেষ। ন নূপুরের শব্দ—নিক্কণ।নীল আভা যার—নীলাভ।নেতার দায়িত্ব—নেতৃত্ব।নিজের রং লুকায় যে—বর্ণচোরা।নষ্ট হয় যা—নশ্বর।নিশাকালে চরে বেড়ায় যে—নিশাচর।নদীমাতা যার—নদীমাতৃক।নতুন কিছু তৈরি করা—উদ্ভাবন।নিজের অধিকার—স্বাধিকার।নষ্ট হয়ে যাওয়া জিনিসের গাদা—আবর্জনা।নিজের ইচ্ছায়—স্বেচ্ছায়।নৌকা দিয়ে নদী পারাপার—খেয়া।নিজের ওপর আস্থা আছে এমন—আত্মপ্রত্যয়ী। প পানের অযোগ্য—অপেয়।পথ চলার খরচ—পাথেয়।পূর্বে যা দেখা যায়নি—অদৃষ্টপূর্ব।প্রকৃষ্ট জ্ঞান—প্রজ্ঞা।পরের অধীন—পরাধীন।পা থেকে মাথা পর্যন্ত—আপাদমস্তক।পান করার ইচ্ছা—পিপাসা।প্রতিভা আছে যার—প্রতিভাবান।পান করার যোগ্য—পেয়।প্রহরা দেয় যে—প্রহরী।পাখির কলরব—কূজন।পেছনে সরে যাওয়া—পশ্চাদপসরণ।প্রাণ আছে যার—প্রাণী।পশ্চাতে গমন করে যে—অনুগামী।পুবের বাতাস—পুবালি।পুতুল পূজা করে যে—পৌত্তলিক।পুরুষানুক্রমিক—ঐতিহ্য।পাখির ডাক—কলকাকলি।পরিশ্রম করার সময়ে সৃষ্ট গান—শ্রমসংগীত।পরের অধীন—পরাধীন।প্রহরা দেয় যে—প্রহরী।পরিহার করা যায় না এমন—অপরিহার্য।পরাজয় মেনে নিয়ে নতি স্বীকার করা— আত্মসমর্পণ।প্রাচীন ইতিহাস—প্রত্নতাত্ত্বিক।প্রাণিদেহ থেকে লব্ধ—প্রাণিজ।পরের সুখ দেখে কাতরতা— ঈর্ষা। ফ ফুটেছে যা—ফুটন্ত।ফুলের গন্ধ সুবাসিত—ফুলেল।ফেলে দেওয়ার যোগ্য—ফেলনা।ফল পাকলে যে গাছ মরে যায়—ওষধি।ফুল হতে জাত—ফুলেল।ফুলের রেণু—পরাগ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল