শব্দের অর্থ লিখ অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শব্দার্থ আলোচনা করব। শব্দ অর্থ সৌজন্য ভদ্রতা, শিষ্টাচার। প্রক্ষালন ধোয়া, পানি দিয়ে পরিষ্কার করা। স্মরি মনে করি, স্মরণ করি। (শব্দটি শুধু কবিতায় ব্যবহূত হয়।কুর্নিশ মাথা নত করে অভিবাদন করা। শাস্ত্র অনুশাসন, ধর্মগ্রন্থ। এলোমেলো অগোছালো, ছড়িয়ে-ছিটিয়ে থাকা। থইথই ভরে ওঠা। অবাক বিস্মিত।আলোর পাখি যে পাখি আলো ছড়ায়, জোনাকি।নির্যাতিত অত্যাচারিত।নিপীড়িত দলিত, অত্যাচারিত।মজলুম যাদের ওপর জুলুম বা অত্যাচার করা হয়েছে, উত্পীড়িত।বিষনজর খারাপ চোখে দেখা।কারারুদ্ধ জেলে বন্দী।জীবনাচরণ জীবনযাপনের ধরন।প্রতিবাদী যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বা বিরোধিতা করেন।সমাবেশ সভা।তরঙ্গ ঢেউ।-নদীর প্রবল তরঙ্গে নৌকাটি ডুবে গেছে। দিশেহারা দিকহারা, কী করতে হবে তা ঠিক করতে না পারা। সোনার ছবি সুন্দর ছবি, রূপে ভরা।পদমর্যাদা পদের সম্মান।মোহ লোভ-লালসা।অনাড়ম্বর আড়ম্বরহীন, সাধারণ।বিচিত্র নানা বর্ণের, নানা ধরনের, সুন্দর। সংরক্ষিত রক্ষা করা হয়েছে এমন। দলপতি দলের নেতা, সর্দার। বিকট অদ্ভুত। দেখতে বা শুনতে ভয় হয় এমন। রগচটা যে সহজে রেগে ওঠে। ভীষণ রাগী বা জেদি।শক্তিধর শক্তিমান। গায়ে বেশ জোর আছে এমন।গহিন গভীর, ঘন।দৈত্যপাখি দৈত্যের মতো বিরাটকায়, বিশাল পাখি।উদার মহত্, দানশীল। মৌন-মহান নীরব ও শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হলেও যে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে না।দিলখোলা মুক্তপ্রাণ, উদার হূদয়।মন্ত্রণা পরামর্শ, যুক্তি, উপদেশ। ইঙ্গিত ইশারা, সংকেত। তেজে আলোকে, প্রভায়, উত্তাপে, প্রখরতায়।অন্তর মন, হূদয়।রত্ন আকর-রত্নের আকর, মণিমুক্তার খনি।সহিষ্ণুতা সহ্যশক্তি, সহনশীলতা।দীক্ষা কোনো বিদ্যায় বা কাজে কিংবা সংকল্প সাধনে বিশেষ উপদেশ লাভ। শ্যাম শ্যামল, সবুজ।বনানী বড় বন, অরণ্য। দিবারাত্র দিনরাত।আহরণ সংগ্রহ করা। পাঁজি পঞ্জিকা। বিশ্বকোষ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে বর্ণক্রম অনুযায়ী রচিত গ্রন্থ। বিশ্বকোষ একাধিক খণ্ডে রচিত হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল