দুটি কলেজে শতভাগ ফেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষায় এবার বরগুনা জেলার দুটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী ইসহাক স্কুল অ্যান্ড কলেজ থেকে নয়জন এবং পাথরঘাটা উপজেলার কাকচিঁগা স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত হোসেন গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, এরই মধ্যে ওই দুই কলেজের পাঠদান অনুমতি বাতিল করা হয়েছে। আগামী বছর আশপাশের যেকোনো কলেজ থেকে ওই দুটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে। নিজস্ব প্রতিবেদক, বরগুনা|