দুর্গাপূজা উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ৮ ও ১৫ অক্টোবরের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ওই দুই দিনের বিষয়গুলোর পরীক্ষা যথাক্রমে ১৮ ও ২০ অক্টোবর বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট থেকে জানা যাবে।