সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পৌরনীতি থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।তৃতীয় ভাগ: অধ্যায়-১অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: বাংলাদেশে জনসংখ্যা সমস্যা সমাধানের উপায়গুলো বর্ণনা করো।উত্তর: দ্রুত জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশে বহুমাত্রিক সমস্যার জন্ম দিচ্ছে। এ অবস্থায় সমস্যা সমাধানের জন্য দেশের অভ্যন্তরে জনসংখ্যার পুনর্বণ্টন করা জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠিয়ে জনসংখ্যা সমস্যা প্রশমিত করা সম্ভব। তবে জনসংখ্যা সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ হলো পরিবার পরিকল্পনা প্রণয়ন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ।প্রশ্ন: বাংলাদেশে সন্ত্রাসের উত্সগুলো বর্ণনা করো।উত্তর: ভৌগোলিক অবস্থানহেতু ভিন্ন ভিন্ন প্রকৃতির সন্ত্রাসী কার্যক্রম ঘটে। আবার অস্বাভাবিক দৈহিক বৃদ্ধি, শক্তি, মানসিক অস্থিরতা ও ঈর্ষাবোধ থেকে সন্ত্রাসের জন্ম হয়। এ ছাড়া পারিবারিক প্রভাব, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অনুন্নত রাজনীতি, প্রশাসনিক দুর্বলতা প্রভৃতি বাংলাদেশে সন্ত্রাস সৃষ্টির অন্যতম কারণ।প্রশ্ন: দুর্নীতি একটি সামাজিক ব্যাধি—ব্যাখ্যা করো।উত্তর: দুর্নীতির কারণে অযোগ্য লোক দায়িত্বশীল পদে আসীন হয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। দুর্নীতি কাজে ফাঁকি দিতে শেখায়। বেআইনিভাবে আর্থিক লাভ, অযোগ্যতাকে চেপে রেখে যোগ্যকে ডিঙিয়ে যাওয়া, নিজের সুবিধা অর্জনের জন্য অন্যকে বিপদগ্রস্ত করা ইত্যাদি দুর্নীতির কারণে ঘটে থাকে। সুতরাং এ ঘৃণ্য ব্যবস্থা সমাজে কোনোভাবেই কাম্য নয়।প্রশ্ন: সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের ভূমিকা মুখ্য কেন?উত্তর: পুলিশ তত্পর হলে সমাজে অপরাধ হ্রাস পেতে বাধ্য। অপরাধ নির্মূল করা সম্ভব নয়। তবে অপরাধপ্রবণতা রোধ করে এবং অপরাধীর শাস্তির বিধান করে অপরাধ কমানো যায়। পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে সজাগ হলে অপরাধী চক্র আপনা থেকে সাবধান হবে এবং অপরাধ হ্রাস পাবে। এ জন্যই বলা হয় সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের ভূমিকা মুখ্য।