দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-৭  প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য সামাজিক বিজ্ঞান-এর অধ্যায়-৭ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে পড়বে।প্রশ্ন: দুর্যোগ বলতে কী বুঝ?উত্তর: দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা, যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এই ক্ষতি মোকাবিলা করা দুঃসাধ্য হয়ে পড়ে। ফলে বাইরের সাহায্য ও হস্তক্ষেপের প্রয়োজন হয়।প্রশ্ন: বিপর্যয় কী?উত্তর: বিপর্যয় বলতে বুঝায় কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনাকে। এই ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির ওপর প্রতিকূলভাবে আঘাত করে পরবর্তী সময়ে দুর্যোগ সৃষ্টি করতে পারে।প্রশ্ন: দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বুঝ?উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে দুর্যোগসংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্তসমূহের সমষ্টি এবং এগুলোর প্রায়োগিক কাজ, যা প্রশাসনিক সকল স্তরের দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ-পরবর্তী পর্যায়সমূহের কার্যক্রমকে বুঝায়। প্রশ্ন: দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো কখন প্রতিষ্ঠিত হয়? এর প্রধান কে?উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা ও সেবাকার্যের ব্যবস্থাপনার লক্ষ্যে ১৯৯৩ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক/প্রধানের দায়িত্ব পালন করেন।প্রশ্ন: বাংলাদেশের কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো?উত্তর: বাংলাদেশের কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো: ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন, খরা, লবণাক্ততা ইত্যাদি।প্রশ্ন: দুর্যোগ প্রশমন বলতে কী বুঝ?উত্তর: দুর্যোগের দীর্ঘস্থায়ীত্ব হ্রাস এবং দুর্যোগের পূর্বপ্রস্তুতিকেই দুর্যোগ প্রশমন বুঝায়। প্রশ্ন: স্পারসো এর কাজ লেখো।উত্তর: স্পারসো ভূ-উপগ্রহের মাধ্যমে নিয়মিতভাবে মেঘচিত্র সরবরাহ করে আবহাওয়া অধিদপ্তরকে পূর্বাভাস ও সতর্কীকরণে সহায়তা করে। প্রশ্ন: ‘বাংলাদেশ অন্যতম প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ’—এর কারণ লেখো।উত্তর: বাংলাদেশের ভৌগোলিক অবস্থিতিই প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ:১. নদীমাতৃক প্রায় সমতল এ দেশটির উত্তরে বিশাল হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগর।২. এ দেশের মধ্যদিয়ে প্রবাহিত নদীসমূহের উৎস হয় ভারতে না হয় নেপালে।৩. দক্ষিণাঞ্চলে পাহাড়, পর্বত, টিলা বা এমন কোনো প্রাকৃতিক বাধা নেই, যা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে স্বাভাবিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।৪. গ্রিনহাউস প্রতিক্রিয়ার কারণে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়ার ফলে হিমালয়ের পুঞ্জীভূত বরফগলা পানি নিচে নামতে থাকলে অথবা অতিবৃষ্টি হলে।৫. বাংলাদেশসংলগ্ন সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ২৭হ্ন সে., যা ঘূর্ণিঝড় সৃষ্টিতে সহায়ক। এ রকম ভৌগোলিক অবস্থার কারণে প্রাকৃতিক দুর্যোগ নিয়েই আমাদের থাকতে হচ্ছে। প্রশ্ন: দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য লেখো।উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য তিনটি:১. দুর্যোগের সময় জীবন, সম্পদ এবং পরিবেশের যে ক্ষতি হয় তা এড়ানো বা ক্ষতির পরিমাণ হ্রাস করা।২. প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে অল্প সময়ে সকল প্রকার ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা।৩. দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল