ক্রিয়াপদের চলিত রূপ অংশ-১৪প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। নম্বর থাকবে ৫।৪১. দুই বোন বাবা-মায়ের আদরের ছায়ায় বড় হয়। স্কুলে যাওয়ার পথে বুনোফুল ছিঁড়িয়া বেণীর সঙ্গে গাঁথিয়া রাখে। ফড়িং ধরে। আবার আকাশে উড়াইয়া দেয়। ফুলের পাপড়ি ছিঁড়িয়া খাতার ভেতর চাপা দিয়ে রাখে। শুকাইয়া গেলে বাবার কপালে লাগাইয়া দিয়ে বলে, বাবা তোমার হাজার বছর আয়ু হোক। মায়ের কপালে লাগাইয়া দিয়ে বলে, মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুক।উত্তর: দু’বোন বাবা-মায়ের আদরের ছায়ায় বড় হয়। স্কুলে যাওয়ার পথে বুনোফুল ছিঁড়ে বেণীর সঙ্গে গেঁথে রাখে। ফড়িং ধরে। আবার আকাশে উড়িয়ে দেয়। ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে। শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে, বাবা তোমার হাজার বছর আয়ু হোক। মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে, মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুক।৪২. অঞ্জনা চুপিচুপি জিজ্ঞাসা করিল, কত নিদর্শন পাওয়া গিয়েছে? আবির গড়গড় করিয়া বলিতে শুরু করিল—শিলালিপি পাওয়া গিয়েছে, ভগ্ন জৈনমূর্তি পাওয়া গিয়েছে, বুদ্ধমূর্তি পাওয়া গিয়েছে, অলংকৃত ইট পাওয়া গিয়েছে, ধাতুর তৈরি একটি চক্র বা সূর্য, একটা ষাঁড়, একটা বাঘ, একটা ঘোড়া, একটা সিংহ আরও অনেক কিছু পাওয়া গিয়েছে।উত্তর: অঞ্জনা চুপিচুপি জিজ্ঞাসা করল, কত নিদর্শন পাওয়া গেছে? আবির গড়গড় করে বলতে শুরু করল—শিলালিপি পাওয়া গেছে, ভগ্ন জৈনমূর্তি পাওয়া গেছে, বুদ্ধমূর্তি পাওয়া গেছে, অলংকৃত ইট পাওয়া গেছে, ধাতুর তৈরি একটি চক্র বা সূর্য, একটা ষাঁড়, একটা বাঘ, একটা ঘোড়া, একটা সিংহ আরও অনেক কিছু পাওয়া গেছে।৪৩. তাই ইচ্ছেমতো গাছ কাটা ও বন উজার করা ঠিক নয়। তাহা হইলে তা হইবে আমাদের অস্তিত্বের জন্য হুমকি। এ জন্যই সর্বত্র গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হইতেছে। বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হইতেছে। আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার কোনো বিকল্প নেই। তাই আজ স্লোগান উঠিয়াছে—‘গাছ লাগান, পরিবেশ বাঁচান।’উত্তর: তাই ইচ্ছেমতো গাছ কাটা ও বন উড়ার করা ঠিক নয়। তাহলে তা হবে আমাদের অস্তিত্বের জন্য হুমকি। এ জন্যই সর্বত্র গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার কেনো বিকল্প নেই। তাই আজ স্লোগান উঠছে—‘গাছ লাগান, পরিবেশ বাঁচান।’৪৪.পাখির জগতে দৈত্যপাখি বলিয়া যাহার নাম, সে হচ্ছে উটপাখি বা অস্ট্রিচ। খুব জোরে ছুটিতে পারিলেও উড়িতে পারে না এ পাখি। ঘণ্টায় এরা ষাট-সত্তর মাইল বা তারও বেশি বেগে দৌড়াইতে পারে। দৌড়ে এদের সঙ্গে পাল্লা দিতে পারে এমন জন্তু আর নেই।উত্তর: পাখির জগতে দৈত্যপাখি বলে যার নাম, সে হচ্ছে উটপাখি বা অস্ট্রিচ। খুব জোরে ছুটতে পারলেও উড়তে পারে না এ পাখি। ঘণ্টায় এরা ষাট-সত্তর মাইল বা তারও বেশি বেগে দৌড়াতে পারে। দৌড়ে এদের সঙ্গে পাল্লা দিতে পারে এমন জন্তু আর নেই।৪৫.দরজা ঠেলিয়া ভেতরে ঢুকিয়া দুখু দেখে, এক খুনখুনে বুড়ি ঘরের ভেতর চরকা কাটিতেছে। ঝলমলে তাহার চেহারা। যেন পূর্ণিমার চাঁদ তাহার সব জ্যোৎস্না ওর গায়ে ঢালিয়া দিয়াছে। দুখু বুড়িকে সালাম জানাইল। বলিল, দাদিমা গো, বাতাস আমার চরকা কাটার সব তুলো উড়াইয়া নিয়ে গেছে। আমায় কিছু তুলো দাও।উত্তর: দরজা ঠেলে ভেতরে ঢুকে দুখু দেখে, এক খুনখুনে বুড়ি ঘরের ভেতর চরকা কাটছে। ঝলমলে তার চেহারা। যেন পূর্ণিমার চাঁদ তার সব জ্যোৎস্না ওর গায়ে ঢেলে দিয়েছে। দুখু বুড়িকে সালাম জানাল। বলল দাদিমা গো বাতাস আমার চরকা কাটার সব তুলো উড়িয়ে নিয়ে গেছে। আমায় কিছু তুলো দাও।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল