জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পদার্থবিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-২১অনুধাবনমূলকপ্রশ্ন: একটি চুম্বককে দুটি খণ্ডে বিভক্ত করা হলে কী হবে—ব্যাখ্যা করো।উত্তর: একটি চুম্বককে দুটি খণ্ডে বিভক্ত করা হলে বিভক্ত খণ্ড দুটির প্রতিটি এক একটি সম্পূর্ণ স্বতন্ত্র চুম্বকে পরিণত হয় এবং প্রতিটি খণ্ডের দুই প্রান্তে দুটি বিপরীত মেরুর উদ্ভব হয়।অধ্যায়-২২জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: সলিনয়েড কাকে বলে?উত্তর: একটি লম্বা অন্তরীত পরিবাহী তারকে স্প্রিংয়ের মতো বহুপাকে ঘন সন্নিবিষ্ট করে সাজিয়ে বা কয়েল তৈরি করে তা দিয়ে তড়িত প্রবাহ চালনা করলে একটি দণ্ড চুম্বকের মতো চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়। এ ব্যবস্থাকে সলিনয়েড বলে।প্রশ্ন: তাড়িত চৌম্বক আবেশ কাকে বলে?উত্তর: একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অথবা একটি স্থির তড়িৎবাহী বর্তনীর তড়িৎ প্রবাহের পরিমাণ হ্রাস-বৃদ্ধি করে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক বল ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িত চৌম্বক আবেশ বলে।অনুধাবনমূলকপ্রশ্ন: দূরদূরান্তে তড়িৎ প্রেরণের জন্য তড়িৎপ্রবাহ হ্রাস করা হয় কেন?উত্তর: দূরদূরান্তে তড়িৎ প্রেরণের জন্য তড়িৎপ্রবাহ হ্রাস করা হয়।কারণ, প্রেরক তারে যে রোধ থাকে তা খুবই সামান্য, কিন্তু এই রোধ তাৎপর্যপূর্ণ। তারের ভেতর দিয়ে যত বেশি তড়িৎপ্রবাহ চলে, ততই এটি উত্তপ্ত হতে থাকে। এই তাপশক্তি পারিপার্শ্বিক বায়ুতে ছড়িয়ে পড়ে। তাপশক্তির উৎপাদনে তড়িৎ ব্যয় হয় এবং অপচয় ঘটে। এ ছাড়া পরিবাহী যত বেশি উত্তপ্ত হয়, এর রোধও তত বাড়তে থাকে। সুতরাং ভোল্টেজ বাড়ালে এবং তড়িৎপ্রবাহের মান কমালে শক্তি বা ক্ষমতার অপচয় কম হয়। কারণ আমরা জানি,ক্ষমতার অপচয় = (তড়িৎ প্রবাহ)২ × রোধপ্রশ্ন: তাড়িত চুম্বকের প্রাবল্য কীভাবে বৃদ্ধি করা যায়?উত্তর:১. সলিনয়েডের তারের ভেতর দিয়ে তড়িৎপ্রবাহের মাত্রা বাড়িয়ে।২. সলিনয়েডের পাক বা পেঁচের সংখ্যা বৃদ্ধি করে।৩. সলিনয়েডের মজ্জা তথা দণ্ডের উপাদান পরিবর্তন করে।৪. সলিনয়েডের দৈর্ঘ্য ও বেধ বৃদ্ধি করে।৫. লোহার দণ্ডকে U অক্ষরের মতো বাঁকিয়ে মেরু দুটিকে কাছাকাছি এনে।অধ্যায়-২৩জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ডোপায়ন কাকে বলে?উত্তর: যে প্রক্রিয়ায় অর্ধপরিবাহীর সঙ্গে নিয়ন্ত্রিত ও অতিসামান্য খাদ যোগপূর্বক এর পরিবাহকত্ব বৃদ্ধি করা হয় তাকে ডোপায়ন বলে।প্রশ্ন: তড়িৎ চৌম্বক তরঙ্গ কী?উত্তর: দৃশ্যমান আলোকে অবলোহিত বিকিরণ, অতিবেগুনি বিকিরণ ছাড়াও আরও কতগুলো বিকিরণ রয়েছে। তাদের তরঙ্গদৈর্ঘ্য এদের চেয়ে কম বা বেশি। কিন্তু দ্রুতিসহ সব ধর্ম সাধারণ দৃশ্যমান আলোর ধর্মের মতো। এদের সবাইকে একত্রে তড়িৎ চৌম্বক তরঙ্গ বলে।জীববিজ্ঞানমোহাম্মদ আক্তার উজ জামানপ্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-৩ প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৩ নম্বর অধ্যায়ের কোষ বিভাজন থেকে সৃজনশীল-পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।নিচের চিত্র থেকে প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: ক. সেক্স ক্রোমোসোম কী?প্রশ্ন: খ. ক্যানসার কীভাবে সৃষ্টি হয়?প্রশ্ন: গ. চিত্র B এর কোষ বিভাজন ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. জীবের দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে চিত্র A এবং চিত্র B এর মধ্যে কোনটি ভূমিকা পালন করে? মতামত দাও।উত্তর: ক. সেক্স ক্রোমোসোম: এক জোড়া ক্রোমোসোম মানুষের লিঙ্গ নির্ধারণ করে। লিঙ্গ নির্ধারণ করে বলে এই ক্রোমোসোমকে সেক্স ক্রোমোসোম বলে।উত্তর: খ. ক্যানসার নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনের ফসল। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন ধরনের প্যাপিলোমা ভাইরাস ক্যানসার কোষ সৃষ্টিতে সহায়তা করে। এ ভাইরাসের ই৬ এবং ই৭ নামের দুটি জিন এমন কিছু রাসায়নিক পদার্থ সৃষ্টি করে, যা কোষ বিভাজন নিয়ন্ত্রক দুটি প্রোটিন অণুকে স্থানচ্যুত করে। ফলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, সৃষ্টি হয় অর্বুদ। অনেক সময় এ দুটি জিন পোষক কোষের জিনের সঙ্গে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুগুলোর কাজ বন্ধ করে দেয়। তখন সৃষ্টি হয় ক্যানসার।উত্তর: গ. চিত্র B এ মিয়োসিস কোষ বিভাজন দেখানো হয়েছে। এখানে একটি সুকেন্দ্রিক কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভক্ত হয়ে চারটি কোষে পরিণত হয়েছে। এই বিভাজনে নিউক্লিয়াস দুবার বিভাজিত হলেও ক্রোমোসোমের বিভাজন ঘটেছে মাত্র একবার। ফলে নতুন সৃষ্ট কোষে ক্রোমোসোমসংখ্যা মাতৃকোষের কোমোসোমসংখ্যার অর্ধেক হয়ে যায়। অর্থাৎ যে কোষ বিভাজনপ্রক্রিয়ায় নিউক্লিয়াস পর পর দুবার এবং ক্রোমোসোম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোসোমের অর্ধেকসংখ্যক ক্রোমোসোমযুক্ত চারটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে মিয়োসিস বলে।উত্তর: ঘ. চিত্র A তে মাইটোসিস এবং চিত্র B তে মিয়োসিস কোষ বিভাজন দেখানো হয়েছে। মাইটোসিস কোষ বিভাজনে (চিত্র A) একটি সুকেন্দ্রিক কোষ বিভক্ত হয়ে দুটি কোষে পরিণত হয়। এই বিভাজনপ্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভক্ত হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা, গঠন ও গুণাগুণ হুবহু মাতৃকোষের ক্রোমোসোমসংখ্যা, গঠন ও গুণাগুণ সম্পন্ন হয়। মাইটোসিস বিভাজনের মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি হয়। এককোষী ভ্রূণ লাখ লাখ কোষের একটি পরিপূর্ণ মানুষে পরিণত হয়। ছোট একটি ভ্রূণ সুবিশাল বটবৃক্ষে পরিণত হয়। পক্ষান্তরে, মিয়োসিস কোষ বিভাজনে (চিত্র B) একটি সুকেন্দ্রিক কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভক্ত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয়। এই বিভাজনে নিউক্লিয়াস দুবার বিভাজিত হলেও ক্রোমোসোমের বিভাজন হয় মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোসোমসংখ্যা অর্ধেক হয়ে যায়। মিয়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে থাকে। ক্রসিং ওভারের ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। জিনগত পরিবর্তনের ফলে জীবের মধ্যে বৈশিষ্ট্যগত পরিবর্তন আসে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে জীবের দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন (চিত্র A) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।