শূন্যস্থান পূরণ করো অংশ-৫প্রিয় শিক্ষার্থী, ইসলাম শিক্ষা বিষয়ের নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে শূন্যস্থান পূরণ। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি।অধ্যায়-৩২১. খলিফার কাজ হলো আল্লাহ তাআলার—করা।উত্তর: খলিফার কাজ হলো আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করা।২২. —ভুল স্বীকার করলে তাকে আমরা ক্ষমা করব।উত্তর: অন্যায়কারী ভুল স্বীকার করলে তাকে আমরা ক্ষমা করব।২৩. আল্লাহ তাআলা —।উত্তর: আল্লাহ তাআলা ক্ষমাশীল।২৪. পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর প্রতি—করতে হবে।উত্তর: পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর প্রতি দয়া করতে হবে।২৫. —আমাদের জীবনধারণের জন্য নানাভাবে সাহায্য করে।উত্তর: গাছ আমাদের জীবনধারণের জন্য নানাভাবে সাহায্য করে।২৬. বড়দের—করা উচিত।উত্তর: বড়দের সম্মান করা উচিত।২৭. ছোটদের — করা উচিত।উত্তর: ছোটদের স্নেহ করা উচিত।২৮. আমরা গাছ লাগিয়ে — বাস উপযোগী রাখব।উত্তর: আমরা গাছ লাগিয়ে পরিবেশকে বাস উপযোগী রাখব।২৯. আল্লাহ তাআলার সৃষ্টির — করব, — নেব।উত্তর: আল্লাহ তাআলার সৃষ্টির সেবা করব, যত্ন নেব।৩০. যে — দমন করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন।উত্তর: যে ক্রোধ দমন করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন।৩১. দেশপ্রেম — অঙ্গ।উত্তর: দেশপ্রেম ঈমানের অঙ্গ।৩২. আমরা দেশের কোনো সম্পদ — করব না।উত্তর: আমরা দেশের কোনো সম্পদ নষ্ট করব না।৩৩. খলিফা অর্থ —।উত্তর: খলিফা অর্থ প্রতিনিধি।৩৪. — গুণটি আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়।উত্তর: সততার গুণটি আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়।৩৫. ইসলামি রাষ্ট্রের দ্বিতীয় খলিফা ছিলেন —।উত্তর: ইসলামি রাষ্ট্রের দ্বিতীয় খলিফা ছিলেন হজরত ওমর (রা.)।৩৬. সব সময় — সেবা-যত্ন করতে হবে।উত্তর: সব সময় মাতা-পিতার সেবা-যত্ন করতে হবে।৩৭. মাতা-পিতাকে সব সময় — ও শ্রদ্ধা করতে হবে।উত্তর: মাতা-পিতাকে সব সময় সম্মান ও শ্রদ্ধা করতে হবে।৩৮. আমাদের বাড়ির — কাজের লোককে — শেখাব।উত্তর: আমাদের বাড়ির নিরক্ষর কাজের লোককে লেখাপড়া শেখাব।৩৯. আমরা আল্লাহ তাআলা ও নবী-রাসূলদের — মেনে চলব।উত্তর: আমরা আল্লাহ তাআলা ও নবী-রাসূলদের আদেশ-নিষেধ মেনে চলব।৪০. মহানবী (সা.)-এর সাহাবিগণ নিজের পাপের কথা স্বীকার করে — করতেন।উত্তর: মহানবী (সা.)-এর সাহাবিগণ নিজের পাপের কথা স্বীকার করে তওবা করতেন।অধ্যায়-৪১. আল-কোরআন — সংরক্ষিত রয়েছে।উত্তর: আল-কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত রয়েছে।২. পবিত্র — আল্লাহ তাআলার বাণী।উত্তর: পবিত্র আল-কোরআন আল্লাহ তাআলার বাণী।৩. পবিত্র কোরআন মজিদ — ভাষায় নাজিল হয়েছে।উত্তর: পবিত্র কোরআন মজিদ আরবি ভাষায় নাজিল হয়েছে।৪. আরবি ২৯টি হরফ মুখের — স্থান থেকে উচ্চারিত হয়।উত্তর: আরবি ২৯টি হরফ মুখের ১৭টি স্থান থেকে উচ্চারিত হয়।৫. ওয়াক্ফ শাব্দিক অর্থ —।উত্তর: ওয়াক্ফ শাব্দিক অর্থ বিরতি দেওয়া।৬. — সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব।উত্তর: আল-কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব।৭. পবিত্র আল-কোরআন সকল প্রকার — উৎস।উত্তর: পবিত্র আল-কোরআন সকল প্রকার জ্ঞান-বিজ্ঞানের উৎস।৮. মহানবী হজরত মুহাম্মদ (সা.) সব সময় — তিলাওয়াত করতেন।উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.) সব সময় আল-কোরআন তিলাওয়াত করতেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল