বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। অধ্যায়-৫ ১৩। জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্দেশ্য কী?ক. সম্পদের সুষম বণ্টন খ. ব্যাংক ও বিমা প্রতিষ্ঠা গ. বেকারভাতা প্রদান ঘ. রাস্তাঘাট নির্মাণ১৪। একজন মানুষ উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য বিদেশে যেতে চায়। এখানে উচ্চতর শিক্ষা কী ধরনের অভাব?ক. প্রয়োজনীয় অভাব খ. আরামপ্রদ অভাব গ. বিলাসজনিত অভাব ঘ. কোনোটিই নয়১৫। দাম বৃদ্ধি পেলেও একজন ভোক্তার চাহিদা বৃদ্ধি পেল। এতে বোঝা যায়, ওই ভোক্তার কী হয়েছে?ক. অভ্যাস অপরিবর্তিত রয়েছে খ. রুচিবোধ কমেছে গ. আয় বৃদ্ধি পেয়েছে ঘ. পছন্দ অপরিবর্তিত রয়েছে১৬। মি. রহমান একজন দক্ষ শিক্ষক। তাঁর শিক্ষণ কৌশল অতুলনীয়। শিক্ষার্থীদের কাছে তিনি খুবই প্রিয়ভাজন। তাঁকে বলা হয় দেশের সম্পদ। অর্থনীতির ভাষায় তাঁর দক্ষতাকে সম্পদ বলা যাবে না, কারণ কী?i. তাঁর শিক্ষণ কৌশল অন্যকে শেখানো হলেও তাঁর গুণের পরিবর্তন হবে না ii. এটা তাঁর অন্তর্নিহিত গুণ iii. তিনি অনেক শিক্ষার্থীকে বিনা মূল্যেও পড়ানকোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii১৭। ব্যবসায়ের সম্পদ বলে গণ্য হতে পারে কী?i. ট্রেডমার্ক ii. সুনাম iii. কর্মকর্তা-কর্মচারীকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii১৮। জোসেফ ও সুমপিটার মনে করেন, ‘উদ্যোক্তা তার সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি দিয়ে প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে থাকেন।’ এখানে উদ্যোক্তার কোন বৈশিষ্ট্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে?ক. সম্পদের সঞ্চয় খ. নেতৃত্বদানকারী গ. উদ্ভাবনী শক্তিসম্পন্ন ঘ. সৃজনশীল ব্যক্তিত্ব১৯। যমুনা নদীকে উৎপাদনের কোন উপাদানের সঙ্গে তুলনা করা যেতে পারে? ক. ভূমি খ. মূলধন গ. শ্রম ঘ. সংগঠন২০। বাংলাদেশে গৃহনির্মাণ ঋণদান সংস্থার অনুমোদিত মূলধন কত?ক. ১১ কোটি খ. ১০ কোটি গ. ৯ কোটি ঘ. ৮ কোটি২১। নিচের কোনগুলো আবগারি শুল্কের আওতাভুক্ত বলে তুমি মনে করো? i. তামাক ii. কেরোসিন iii. মোবাইল ফোনকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:দীপক সাহেব তাঁর সহযোগী কজন বন্ধুকে নিয়ে একটি ফার্ম গড়ে তুললেন। তাঁদের সবার সঞ্চয় একত্র করে একটি লাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তাঁরা ফার্মে দক্ষ শ্রমিক নিয়োগ দিলেন। তাঁদের মধ্যে একটি কমিটমেন্ট হলো, ব্যবসায়ের লাভ-ক্ষতি সবাই ভাগাভাগি করে নেবেন।২২। ব্যবসা সম্প্রসারণের জন্য করিম ও তাঁর বন্ধুরা কী উদ্যোগ নিতে পারেন? ক. নতুন প্রযুক্তির প্রয়োগ খ. নতুন প্রযুক্তির উদ্ভাবন গ. শ্রমিকের কাজে সহযোগিতা ঘ. কম অর্থে শ্রমিক নিয়োগ দেওয়া২৩। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে কোনটি?ক. মূলধন খ. সঞ্চয় গ. উৎপাদন ঘ. সংগঠন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৫: ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. খ ২১. ক ২২. খ ২৩. ক।