দ্বাদশ শ্রেণীর ইংরেজি: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Articlesপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের ৩ নম্বর প্রশ্ন অর্থাৎ Articles নিয়ে আলোচনা করব। Rule-4: একক বস্তু যেমন পৃথিবী, সূর্য, চন্দ্র, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি শব্দের পূর্বে The বসে। যেমন: The earth moves round the sun. The moon shines at night. Rule-5: তারিখের পূর্বে the বসে। যেমন: He will come on the 25th December.Our final examination starts on the 10th December.Rule-6: Adjective-এর Superlative degree-এর পূর্বে the বসে।যেমন: Akbar was the greatest of all Emperors.He is the man (the best man) of the match.Rule-7: যত তত বোঝাতে Adverbiূপে ব্যবহূত Comparative degree-এর পূর্বে the বসে। যেমন: The more you read, the more you learn.The more we get, the more we want.Rule-8: Ordinal numeral (first, second, third) ইত্যাদির পূর্বে The বসে।যেমন: Edward the seventh left the country.He got the first place.Rule-9: কোনো জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে The বসে। কিন্তু ভাষার নামের পূর্বে The বসে না। যেমন: The Bangladeshis are brave.The Indians are very friendly.Rule-10: ধর্মগ্রন্থ, প্রসিদ্ধ গ্রন্থ, সংবাদপত্র, সাময়িকী ও জাহাজের নামের পূর্বে The বসে।যেমন: The Paradise Lost is an epic.I read the Prothom Alo daily.Rule-11: সমষ্টিবাচক দেশ বা স্থানের নাম, প্রসিদ্ধ প্রতিষ্ঠান বা প্রাসাদ, তারিখ এবং ঐতিহাসিক ঘটনার পূর্বে The বসে। যেমন: The Taj Mahal looks very beautiful at night.The 21st February is a red letter day in the history of Bangladesh.Rule-12: যেসব Noun দ্বারা পেশা/বৃত্তি বোঝায় তার পূর্বে The বসে। যেমন: At last he joined the army. I like the leadership.Rule-13: একই গুণসম্পন্ন দুই ব্যক্তি, বস্তু বা স্থানের সঙ্গে তুলনা করা হলে যার সঙ্গে তুলনা করা হয় তার পূর্বে the বসে। যেমন: Kazi Nazrul Islam is the Byron of Bengal. Narayangonj is the Dundee of Bangladesh.Rule-14: Uncountable noun কে নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে the বসে। যেমন: The gold of this ring is supposed to be pure.The matter of this book is relevant.Rule-15: কোনো Phrase/Clause দ্বারা যদি কোনো nounকে নির্দিষ্ট করা হয় তবে তার পূর্বে The বসে। যেমন:The man who came here is my relative.The ring made of gold is very costly.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল