দ্বাদশ শ্রেণীর ইংরেজি: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Articlesপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের ৩ নম্বর প্রশ্ন অর্থাৎ Articles নিয়ে আলোচনা করব। Rule-20: Morning, noon, afternoon, evening, night ইত্যাদি noun-এর আগে in ব্যবহূত হলে তার পূর্বে The বসে। যেমন: He came here in the evening.They get up early in the morning.Rule-21: Majority, minority, people, public, police ইত্যাদি Collective noun সাধারণত Plural noun হিসেবে গণ্য হয় এবং তার পূর্বে The বসে। যেমন:The majority of people will support it.The Police are supposed to be corrupted.Rule-22: কখনো কখনো Common noun-এর পূর্বে Possessive Adjective-হিসেবে The বসে। যেমন:He pulled the dog by the ear.She caught him by the hand.Rule-23: দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে two word ব্যবহূত হলে Comparative degree-এর পূর্বে The বসে। যেমন: Ruba is the better of the two girls. Dhaka is the better of the two cities.Rule-24: Proper noun-এর পূর্বে Adjective থাকলে তার পূর্বে the বসে। যেমন:The great hero Alexander conquered the whole world.The last Nawab of Bengal, Sirajuddaulla was defeated by the English rulers.Rule-25: বাদ্যযন্ত্র বাজালে তার পূর্বে the বসে। অন্যথায় the বসে না ।He plays the piano. He was playing the guitar.He has a × guitar of his own.Rule-26: দুটি noun and দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে প্রথম nounটির পূর্বে the বসে। কিন্তু যদি noun দুটি দ্বারা ভিন্ন ব্যক্তি বোঝায় তাহলে প্রতিটি noun-এর পূর্বে the বসে এবং Verb plural হয়। The Headmaster and × secretary is present in the meeting. The Headmaster and the secretary are present in the meeting. Rule-27: Proper nounএর পূর্বে পদবিবাচক শব্দ থাকলে তার পূর্বে the বসে। The poet Nazrul is our pride. The caliph Omar was a great ruler. [Abstract noun দ্বারা গুণ না বুঝিয়ে বিশিষ্ট ব্যক্তি বোঝালে অথবা ওই গুণের ধরন বোঝালে ওই Abstract noun-এর পূর্বে the বসে]Kazi Nazrul Islam is the glory of Bangladesh. The crimes committed by the rulers are unpardonable. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল