দ্বাদশ শ্রেণীর ইংরেজি: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Articlesপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের ৩ নম্বর প্রশ্ন অর্থাৎ Articles নিয়ে আলোচনা করব। Rule-1: ভাষার নামের পূর্বে the বসে না। যেমন: He speaks × English. He learns × French and German. Rule-2: Abstract noun-এর পূর্বে the বসে না। যেমন:× Honesty is the best policy. × Kindness is a great virtue. Rule-3: কোনো road-এর নামের পূর্বে the বসে। কিন্তু avenue, square, street, park-এর নামের পূর্বে the বসে না। যেমন: He lives in × Manik Mia AvenueMy office is at × Kazi Nazrul Islam Avenue.Rule-4: বার, মাস, ঋতু, উৎসবের নামের পূর্বে the বসে না। যেমন:I shall meet you on × Monday. × January is the first month of the year. Rule-5: রোগের নামের পূর্বে the বসে না। যেমন:I suffer form × fever often. × Cancer is a fatal disease. Rule-6: Allah/God-এর পূর্বে the বসে না। যেমন:× Allah is everywhere.× Allah has created this universe. Rule-7: Rank (পদবি), profession (পেশা), common noun যখন কোনো Proper noun-এর appositionরূপে ব্যবহূত হয় তখন তার পূর্বে the বসে না। যেমন: Dr. Enamul Haque × Vice-Chancellor of Jahangir Nagar University, was a scholar. Rule-8: পর্বতমালা বা দ্বীপপুঞ্জের নামের পূর্বে the বসলেও একটিমাত্র পর্বত বা দ্বীপের নামের পূর্বে the বসে না। এ ছাড়া (lake)-এর নামের পূর্বে the বসে না। যেমন: × Mount Everest is the highest peak in the world. Rule-9: Home-এর পূর্বে যদি description word বা phrase না থাকে তাহলে তার পূর্বে the বসে না। যেমন: We went × home. He is not at × home. Rule-10: Plural noun এর পূর্বে a/an বসে না। যেমন:× Roses are beautiful. × Horses are useful. Rule-11: Uncountable noun হিসেবে গণ্য advice, information, news, baggage, luggage ইত্যাদির পূর্বে a/an বসে না। যেমন: My teacher gave me × good advice.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল