দ্বাদশ শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়: ২ ঘণ্টা, পূর্ণমান: ৪০চিন্ময় কুমার দাস, প্রশিক্ষণ বিশেষজ্ঞ[দ্রষ্টব্য: ৩০ আগস্ট প্রকাশিত মডেল টেস্টের উত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো ]১। হিলিয়াম গ্যাসের সংকটের কারণে রসায়নবিদ মি. টমাস বাল্বের মধ্যে গ্যাস হিসেবে নাইট্রোজেন বা ফসফরাসকে ব্যবহারের চিন্তা করল। ক. লাফিং গ্যাসের সংকেত লেখো। ১ খ. রাজম্লে অভিজাত ধাতুসমূহ দ্রবীভূত হওয়ার কারণ ব্যাখ্যা করো। ২ গ. উদ্দীপকের মৌলিক গ্যাসটির কোন হ্যালাইডটি আর্দ্রবিশ্লেষিত হয় না? কারণসহ ব্যাখ্যা করো। ৩ ঘ. হিলিয়ামের পরিবর্তে বাল্বের মধ্যে ব্যবহারের জন্য উদ্দীপক মৌলের কোনটি অধিক কার্যকর বলে তুমি মনে করো? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪ উত্তর ক. লাফিং গ্যাসের সংকেত N2O উত্তর খ. রাজম্ল হলো নিম্নরূপ অনুপাতের একটি মিশ্রণ HNO3(conc.): HCl(conc.) = 1 ঃ 3। অর্থাৎ এদের বিক্রিয়ায় যে জায়মান ক্লোরাইড উৎপন্ন হয়, এটির সক্রিয়তার জন্য অভিজাত ধাতুসমূহকে (প্লাটিনাম) তাদের ক্লোরাইড লবণে পরিণত করতে পারে। যেমন: উত্তর: গ. উদ্দীপকের মৌলিক গ্যাসটি নাইট্রোজেন আর এর হ্যালাইডগুলোর মধ্যে NF3 আর্দ্রবিশ্লেষিত হয় না। কারণ, কোনো যৌগ আর্দ্রবিশ্লেষিত হতে হলে যৌগের অন্তত একটি মৌলের ফাঁকা d-অর্বিটাল থাকা প্রয়োজন। যেমন নাইট্রোজেনের অন্য হ্যালাইডগুলোর (Cl, Br, I) মধ্যে ফাঁকা d-অর্বিটাল থাকলেও NF3-এর নাইট্রোজেন এবং ফ্লোরিন কোনো পরমাণুরই ফাঁকা d-অর্বিটাল নেই। এ জন্য NF3 আর্দ্রবিশ্লেষিত হয় না। উত্তর: ঘ. হিলিয়ামের পরিবর্তে বাল্বের মধ্যে নাইট্রোজেনকেই ব্যবহার করতে হবে। কারণ প্রথমত, ফসফরাসকে সাধারণ অবস্থায় গ্যাস হিসেবে পাওয়া যায় না। এ ছাড়া ফসফরাস অতিমাত্রায় সক্রিয়। কারণ, দুটি নাইট্রোজেন পরমাণু পরস্পর একটি  ও দুটি  বন্ধনের মাধ্যমে N2 অণু গঠন করে এবং এটি অত্যন্ত স্থিতিশীল একটি অণু। কিন্তু একই শ্রেণীভুক্ত হওয়া সত্ত্বেও ফসফরাসের আকার বড় হওয়ায় দুটি ফসফরাসের পরস্পর  বন্ধনের সম্ভব হয় না। ফলে একটি ফসফরাস অপর তিনটি ফসফরাসের সঙ্গে একটি  বন্ধনের মাধ্যমে P4 অণু গঠন করে, যেখানে PPP বন্ধন কোণের মান 600 । বন্ধন কোণের মান অত্যন্ত কম হওয়ায় এই P4 অণুতে বন্ধনের ওপর বেশ পীড়ন থাকে। আর পীড়নযুক্ত অণু সব সময়ই সক্রিয়, যা বাল্বের মধ্যে ব্যবহারে একেবারেই অনুপযুক্ত।