সময়: ২ ঘণ্টা, পূর্ণমান: ৪০চিন্ময় কুমার দাস, প্রশিক্ষণ বিশেষজ্ঞ[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমানজ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও।]১। হিলিয়াম গ্যাসের সংকটের কারণে রসায়নবিদ মি. টমাস বাল্বের মধ্যে গ্যাস হিসেবে নাইট্রোজেন বা ফসফরাসকে ব্যবহারের চিন্তা করলেন।ক. লাফিং গ্যাসের সংকেত লেখো। ১খ. রাজম্লে অভিজাত ধাতুগুলো দ্রবীভূত হওয়ার কারণ ব্যাখ্যা করো। 2গ. উদ্দীপকের মৌলিক গ্যাসটির কোন হ্যালাইডটি আর্দ্র-বিশ্লেষিত হয় না? কারণসহ ব্যাখ্যা করো। ৩ঘ. হিলিয়ামের পরিবর্তে বাল্বের মধ্যে ব্যবহারের জন্য উদ্দীপক মৌলের কোনটি অধিক কার্যকর বলে তুমি মনে করো? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪ ২। নিচের চার্টটি লক্ষ করোক. DDT-এর গাঠনিক সংকেতটি লেখো? ১খ. হ্যালোজেনগুলো জারক হিসেবে কাজ করে কেন? ২গ. উদ্দীপক মৌলগুলোর হাইড্রাসিডের পানিতে দ্রবীভূত হওয়ার ক্রমটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩ঘ. উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তির সিরিজটির প্রকৃতি যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪ ৩। আয়রন নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনীয় কাঠামো অর্জনের জন্য সায়ানাইড বা পানিজাতীয় লিগ্যান্ডের সঙ্গে বন্ধন গঠন করে কখনো ধনাত্মক বা কখনো ঋণাত্মক আয়ন গঠন করে। যেমন, [Fe(CN)6]4- একটি ঋণাত্মক চার্জযুক্ত আয়ন হলেও লিগ্যান্ড হিসেবে H2O ব্যবহার করলে জটিল আয়নটি ধনাত্মক আয়নে পরিণত হবে।ক. d-ব্লক মৌল কাকে বলে? ১খ. জিংককে অবস্থান্তর মৌল বলা হয় না কেন? ২গ. উদ্দীপকের ধাতুর সঙ্গে সায়ানাইড লিগ্যান্ডের কোন ধরনের বন্ধন বিদ্যমান? কারণসহ ব্যাখ্যা করো। ৩ঘ. একই ধাতুর জটিল আয়ন লিগ্যান্ড পরিবর্তন করলে চার্জ পরিবর্তনের যৌক্তক কারণ উদ্দীপকের যৌগদ্বয়ের আলোকে বিশ্লেষণ করো। ৪ ৪। ল্যাবরোটরিতে একটি বোতলের লেবেলে লেখা আছে 53.33% অক্সিজেন ও 6.67% হাইড্রোজেন-বিশিষ্ট একটি জৈব যৌগ, যার বাষ্প-ঘনত্ব 60।ক. কার্বনায়নের সংজ্ঞা দাও। ১খ. কার্বনের চতুর্যোজ্যতা ব্যাখ্যা করো। ২গ. গাঠনিক সংকেত নির্ণয়পূর্বক উদ্দীপকের যৌগটির কিটোন সমাণুটির IUPAC নাম লেখো? ৩ঘ. যুক্তিসহ উদ্দীপকের যৌগটির ছয়টি আলোক সক্রিয় সমাণুর অস্তিত্বের ব্যাখ্যা দাও। ৪ ৫।ক. হাকেল নীতিটি লেখো। ১খ. মার্কনিকভের নিয়মটি ব্যাখ্যা করো। ২গ. উদ্দীপকের i নম্বর বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। ৩ঘ. উদ্দীপকের প্রভাবক পরিবর্তনে উৎপাদের পরিবর্তনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪ ৬।i) CH3C(C2H5)2Cl + KOH (জলীয়) ii) CCl3 - CH - Cl + KOH ?ক. উর্টজ-ফিটিগ বিক্রিয়াটি লেখো। ১খ. ক্লোরোবেনজিনকে বেনজিন নিষ্ক্রিয়কারী মূলক বলা হয় কেন? ব্যাখ্যা করো। ২গ. উদ্দীপকের i নম্বর বিক্রিয়াটি কৌশলসহ ব্যাখ্যা করো। ৩ঘ. উদ্দীপকের ii নম্বর বিক্রিয়াটি কোন কোন শর্তে SN1 বা SN2-এর গতি কৌশল অনুসরণ করবে? যৌক্তিক বিশ্লেষণ করো। ৪# প্রিয় শিক্ষার্থী ঘরে বসে ওপরের মডেল টেস্টে অংশনাও। উত্তর মিলিয়ে নাও ২ সেপ্টেম্বর থেকে।