Articlesপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের ৩ নম্বর প্রশ্ন অর্থাৎ Articles নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে মোট ১০টি শূন্যস্থান সংবলিত একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং নম্বর থাকবে ৫। উত্তর লেখার সময় প্যাসেজটি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। Definition: A, an ও theকে Articles বলে। এদেরকে Determinerও বলা হয়। Kinds: Articles দুই প্রকার। যথা: Definite Article- the, Indefinite Article- a, an Definite Article: যখন আমরা কোনো Nounকে নির্দিষ্ট করে বোঝাতে চাই তখন আমরা Definite Article ব্যবহার করি। যেমন: The car is new. The patient died yesterday.The baby is crying.Indefinite Article: যখন আমরা কোনো Nounকে অনির্দিষ্ট করে বোঝাতে চাই তখন আমরা Indefinite Article ব্যবহার করি। যেমন: He bought a colour TV. I have a pet cat. A horse can run fast. a/an-এর ব্যবহারRule-1: সাধারণত শব্দের শুরুতে consonant থাকলে তার পূর্বে a বসে। যেমন: She bought a hen yesterday. I saw a boy on the street.She has bought a book.Rule-2 সাধারণত শব্দের শুরুতে vowel (a, e, i, o, u) থাকলে তার পূর্বে an বসে। যেমন: He wanted an apple. He seems to be an Indian. She has bought an umbrella.Rule-3: যদি শব্দের প্রথম অক্ষর h থাকে এবং তা যদি উচ্চারিত হয় তবে তার পূর্বে a বসে এবং h উচ্চারিত না হলে তার পূর্বে an বসে। যেমন: They bought a horse. It will need an hour. He is an honest man.Rule-4: O দিয়ে গঠিত সব শব্দের পূর্বে an বসে। শুধু oneযুক্ত শব্দের পাশে a বসে। যেমন:I saw an open heart surgery. We went an opera last night.He ate an orange.Rule-5: U-এর উচ্চারণ যদি ‘আ’-এর মতো হয়, তবে তার পূর্বে an বসে। কিন্তু u-এর উচ্চারণ যদি ইউ-এর মতো হয় তার পূর্বে a বসে। যেমন: You bought an umbrella. He is a European.He wore a uniform.Rule-6: সংক্ষিপ্ত শব্দের (abbreviation) প্রথম অক্ষর Consonant-এর মতো উচ্চারিত হলে তার পূর্বে a বসে। কিন্তু Vowel-এর মতো উচ্চারিত হলে তার পূর্বে an বসে। যেমন: He was a B.A/B.A.G/B.Sc.He was an M.A/MP/MBA He is an FRCS/FCPS doctorRule-7: যার সঙ্গে কাউকে তুলনা করা হয় তার পুর্বে a/an বসে।যেমন: I think he is a Byron. He was a Shakespeare.You are a Nazrul I see.Rule-8: Unknown person-এর পূর্বে a/an বসে। যেমন: An Ibrahim came to buy it. A Hassan came to see me.An M.A. Motin wished to buy it.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল