দ্বাদশ শ্রেণীর পড়া: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার তরীপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ে সোনার তরী কবিতার প্রশ্নোত্তর আলোচনা করব।ব্যাখ্যা: ঠাঁই নাই, ঠাঁই নাই-ছোট সে তরীআমারি সোনার ধানে গিয়াছে ভরি।আলোচ্য অংশটুকু বাংলা সাহিত্য জগতের প্রাণ, প্রেম ও প্রকৃতির কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত ‘সোনার তরী’ নামক কবিতা থেকে চয়ন করা হয়েছে। কবি আলোচ্য পঙিক্তদ্বয়ে রূপকের মাধ্যমে আশাহত কৃষকের অপূর্ণতার মধ্য দিয়ে প্রকৃত অর্থে মানবজীবনের চরম ট্র্যাজেডিকে পরিণতিতে মূর্ত করে তুলেছেন। একখানি ছোট ধানখেতের পাশে রাশি রাশি জল, সোনার ধান কেটে নানা আশঙ্কা নিয়ে একেলা অপেক্ষমাণ এক কৃষক। হঠাৎ ভরাপালে তরী বেয়ে আসতে দেখেন এক মাঝিকে। তরীর মাঝিকে দেখে তিনি আনন্দে উদ্বেলিত হন। কারণ তিনি মনে করেন, মাঝি তাঁকে এবং তাঁর ফসলগুলো বয়ে নিয়ে যাবেন। কিন্তু মাঝি শুধু তাঁর ফসলগুলো নিয়ে অজানা দেশের দিকে চলে যেতে থাকেন, কৃষক তাঁকে নির্বন্ধ অনুরোধ জানান, ‘এখন আমারে লহো করুণা করে।’ তবুও তরীর মাঝি তাঁকে একা ফেলে রেখে যান। এ কবিতায় অন্তর্লীন হয়ে আছে একটি গভীর জীবনদর্শন। মানুষ এই বিশ্বসংসারে টিকে থাকার জন্য আত্মসংগ্রামে লিপ্ত হয়। তার সব মনন ও মেধা দিয়ে সৃষ্টি করে অপরূপ শিল্প, সাহিত্য, সৌন্দর্যময় কীর্তি। কিন্তু মহাকালের প্রবহমান স্রোতে নিজেকে টিকিয়ে রাখতে না পারলেও টিকে থাকে তাঁর সোনার ফসল বা কর্ম। কবির সৃষ্টিকর্ম সোনার তরীতে স্থান পেলেও, কবির স্থান হয় না। অর্থাৎ মানুষ নশ্বর কিন্তু তার সৃষ্টি অবিনশ্বর। ব্যাখ্যেয় অংশটিকে মানবজীবনের অমোঘ সত্যের রূপায়ণের পাশাপাশি কবির মর্ত্যপ্রেম ও মৃত্যুচেতনার পরিচয় ফুটে উঠেছে।