দ্বিতীয়বারের মতো শীর্ষে রাজশাহী কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও শীর্ষস্থান লাভ করেছে রাজশাহী কলেজ। এবার কলেজটি থেকে জিপিএ-৫ পেয়েছে ৫১০ জন পরিক্ষার্থী। পাসের হার প্রায় শতভাগ।
কলেজ কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের ক্লাসমুখী করার উদ্যোগ নেওয়ায় টানা দ্বিতীয়বারের মতো কলেজটি শীর্ষস্থান অর্জন করেছে।
১৪ বছর উচ্চমাধ্যমিক শ্রেণি বন্ধ থাকার পর ২০১০-১১ শিক্ষাবর্ষে রাজশাহী কলেজে আবার ওই শ্রেিণতে শিক্ষার্থী ভর্তি করা হয়। ওই শিক্ষার্থীরা ২০১২ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সেবার পাসের হার ছিল ৯৮ দশমিক ৯২ শতাংশ। ২০১৩ সালে কলেজটি শীর্ষস্থান অর্জন করে। ওই বছর পাসের হার ছিল ৯৯ শতাংশ। এবার ওই কলেজ থেকে অংশ নেওয়া ৫৮৯ পরিক্ষার্থীর মধ্যে ৫৮৭ জন পাস করেছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া ৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯২ জন জিপিএ-৫ পেয়েছেন। ব্যবসায় শাখার ১৪৫ জনের মধ্যে ১০৭ জন এবং মানবিক শাখায় ১৪২ জনের মধ্যে ১১১ জন জিপিএ-৫ পেয়েছেন।