শূন্যস্থান পূরণ অংশ-১প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-১১. ফার্ন উদ্ভিদের কাণ্ড, — ও মূল আছে। উত্তর: ফার্ন উদ্ভিদের কাণ্ড, পাতা ও মূল আছে। ২. ছত্রাক — তৈরি করতে পারে না। উত্তর: ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না।৩. নগ্নবীজী উদ্ভিদে — থাকে না।উত্তর: নগ্নবীজী উদ্ভিদে শাখা-প্রশাখা থাকে না। ৪. দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় — শিরাবিন্যাস দেখা যায়। উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকা শিরাবিন্যাস দেখা যায়।৫. সাইকাস ও পাইনাস — উদ্ভিদ।উত্তর: সাইকাস ও পাইনাস নগ্নবীজী উদ্ভিদ।৬. একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস —।উত্তর: একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল।৭. ধান একটি — উদ্ভিদ। উত্তর: ধান একটি একবীজপত্রী উদ্ভিদ।৮. শৈবাল, ছত্রাক, মস ও ফার্ন — উদ্ভিদ। উত্তর: শৈবাল, ছত্রাক, মস ও ফার্ন অপুষ্পক উদ্ভিদ।৯. — সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে। উত্তর: স্পোরের সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে।১০. ফার্ন সাধারণত — স্থানে জন্মে। উত্তর: ফার্ন সাধারণত ছায়াযুক্ত স্থানে জন্মে।১১. বৃক্ষের প্রধান কাণ্ডকে — বলা হয়। উত্তর: বৃক্ষের প্রধান কাণ্ডকে গাছের গুঁড়ি বলা হয়।১২. গুল্মজাতীয় উদ্ভিদ — আকারের। উত্তর: গুল্মজাতীয় উদ্ভিদ মাঝারি আকারের।১৩. বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার —। উত্তর: বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার ছোট।১৪. — আমের ফুল। উত্তর: মুকুল আমের ফুল।১৫. আবৃতবীজী উদ্ভিদের বীজ ফলের — থাকে। উত্তর: আবৃতবীজী উদ্ভিদের বীজ ফলের ভেতরে থাকে।১৬. পাইনাসের পাতা — মতো।উত্তর: পাইনাসের পাতা সুচের মতো।১৭. দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি — থাকে। উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে।১৮. নারকেল, তাল, সুপারি, ধান, গম, ভুট্টা — উদ্ভিদ। উত্তর: নারকেল, তাল, সুপারি, ধান, গম, ভুট্টা একবীজপত্রী উদ্ভিদ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল