ধর্ম অনুশীলনে মন নির্মল হয়, উদার হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো  অংশ-৫প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম শিক্ষায় ১নং প্রশ্নটি থাকবে নতুন কাঠামো অনুযায়ী যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এ প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। প্রতিটিতে নম্বর থাকবে ১। প্রশ্ন থাকবে ১০টি।অধ্যায়—২২৯। মন্দির কী ধরনের প্রতিষ্ঠান?ক) রাষ্ট্রীয় প্রতিষ্ঠান খ) সামাজিক প্রতিষ্ঠান গ) ব্যক্তিগত প্রতিষ্ঠান ঘ) অর্থনৈতিক প্রতিষ্ঠান উত্তর: খ) সামাজিক প্রতিষ্ঠান৩০। নক্ষত্র মা-বাবার সঙ্গে বিভিন্ন মন্দিরে বেড়াতে গিয়েছে। একসময় সে কান্তজীর মন্দিরেও গেল এবং এর শৈল্পিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইতিহাস ও নির্মাতা সম্পর্কে জানল। কান্তজীর মন্দির কোথায়?ক) রাজশাহী খ) দিনাজপুর গ) যশোর ঘ) রংপুর উত্তর: খ) দিনাজপুর৩১। ধর্ম অনুশীলনে মন নির্মল হয়, উদার হয়। এ ধরনের মনরূপ তীর্থকে কী বলে?ক) মনরূপতীর্থ খ) মানস তীর্থ গ) জঙ্গমতীর্থ ঘ) স্থাবরতীর্থ উত্তর: খ) মানস তীর্থ।৩২। কর্মফল ভোগের পর বিশেষ বিশেষ রূপে জন্মগ্রহণ করাকে কী বলে?ক) আত্মা খ) কর্মফল গ) পুনর্জন্ম ঘ) পাপের ফল উত্তর: গ) পুনর্জন্ম৩৩। জীবের মৃত্যুর পর কী হয়?ক) দেহ পুড়ে ছাই হয়ে যায় খ) দেহ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় গ) আত্মা শরীর ছেড়ে চলে যায় ঘ) আত্মা মরে যায় উত্তর: গ) আত্মা শরীর ছেড়ে চলে যায়৩৪। তুমি একজন অন্ধ ব্যক্তিকে হাত ধরে রাস্তা পার করালে। এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। তুমি ভালো কাজ করেছ বলে ঈশ্বরের কাছে ভালো কিছু পুরস্কার পাওয়ার আশা করলে। এটা কোন ধরনের কর্ম?ক) সকাম কর্ম খ) নিষ্কাম কর্ম গ) কর্তব্যকর্ম ঘ) ভালো কর্ম উত্তর: ক) সকাম কর্ম৩৫। গান্ধারী পঞ্চাশ জন্মের পূর্বে এক শত পতঙ্গ মেরেছিলেন। সেই পাপে তিনি এক শত পুত্রের মৃত্যুশোক পেলেন। এ থেকে আমরা কী শিক্ষা পাই?ক) পাপ বাপকেও ছাড়ে না খ) কর্মফল সঞ্চিত থাকে গ) মানুষ মারতে হয় না ঘ) পতঙ্গকে মারতে হয় না উত্তর: খ) কর্মফল সঞ্চিত থাকে।৩৬। কৌশিক খুব মিথ্যা কথা বলে, চুরি করে। এ ছাড়া নানা রকম খারাপ কাজে লিপ্ত থাকে। এই জনমে তার মৃত্যুর পর পরবর্তী জনমে সে অন্ধ ও বোবা হয়ে জন্মাল। এ থেকে আমরা কী শিক্ষা পাই?ক) পূর্বজন্মের কর্মফল এই জনমে ভোগ হয় খ) সে এভাবেই জন্মেছে গ) জন্মান্তর বলে কিছু নেই ঘ) পূর্বজন্ম বলে কিছু নেই।উত্তর: ক) পূর্বজন্মের কর্মফল এই জনমে ভোগ হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল