ধর্ম পালনের জন্য আমরা ধর্মীয় নিয়ম-নীতিগুলো মেনে চলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো  অংশ-১০প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম শিক্ষায় ১নং প্রশ্নটি থাকবে নতুন কাঠামো অনুযায়ী যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এ প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। প্রতিটিতে নম্বর থাকবে ১। প্রশ্ন থাকবে ১০টি।অধ্যায়—৫৫। ধর্মব্যাধ অলৌকিক শক্তি অর্জন করলেন কীভাবে?ক. পিতৃভক্তির মাধ্যমে খ. ঈশ্বরের উপাসনা করে গ. পিতা-মাতার সেবা করে ঘ. জন্মগতভাবে উত্তর: গ. পিতা-মাতার সেবা করে৬। নিয়মানুবর্তিতা বলতে কী বোঝ?ক. নিয়ম করে উপাসনা করা খ. নিয়ম মেনে চলার অভ্যাস গ. অনিয়মগুলো নিয়মে আনা ঘ. নিয়ম-নীতি মেনে চলা উত্তর: খ. নিয়ম মেনে চলার অভ্যাস৭। প্রতিজ্ঞা রক্ষা করা যায় কীভাবে?ক. কথা দিয়ে তা অবশ্যই রক্ষা করা খ. কথা দিয়ে তা রক্ষা না করা গ. পরোপকার করা ঘ. চুপ করে বসে থাকা উত্তর: ক. কথা দিয়ে তা অবশ্যই রক্ষা করা৮। কর্ণ প্রতিজ্ঞা রক্ষা করলেন কীভাবে?ক. কর্ণ যুদ্ধে পরাজিত হলেন খ. ইন্দ্রকে কবচ-কুণ্ডল খুলে দিলেন গ. কর্ণ দেশ, ধন-সম্পদ দান করলেন ঘ. অর্জুনকে যুদ্ধে জিততে সাহায্য করলেন উত্তর: খ. ইন্দ্রকে কবচ-কুণ্ডল খুলে দিলেন৯। আমরা ধর্মীয় নিয়ম-নীতিগুলো মেনে চলি কেন?ক. ধর্ম পালনের জন্য খ. সত্যরক্ষার জন্য গ. প্রতিজ্ঞা রক্ষার জন্য ঘ. মর্যাদা বৃদ্ধির জন্য উত্তর: ক. ধর্ম পালনের জন্য১০। দেশপ্রেমের জন্য বিদুলা কী করলেন?ক. নিজের ছেলেকে মৃত্যুমুখে পাঠালেন খ. নিজের ছেলেকে সরিয়ে নিজে দেশের জন্য প্রাণ দিলেন গ. নিজের ছেলেকে স্বর্গে পাঠালেন ঘ. দেশের জন্য নিজের ধন-সম্পদ বিলিয়ে দিলেন উত্তর: ক. নিজের ছেলেকে মৃত্যুমুখে পাঠালেন১১। ধর্মযুদ্ধে বীরের মতো মৃত্যু হলে বীর কী লাভ করে?ক. সম্মাননা লাভ করে খ. তার পরিবার সারা জীবন ভরণপোষণ পায় গ. স্বর্গলাভ করে ঘ. নরকে পতিত হয় উত্তর: গ. স্বর্গলাভ করে১২। কবচ কী?ক. তাবিজ খ. বর্ম গ. দুল ঘ. অস্ত্র উত্তর: খ. বর্ম১৩। কুণ্ডল কী?ক. লোহার তৈরি জামা খ. কানের অলংকার গ. গলার অলংকার ঘ. হাতের অলংকার।উত্তর: খ. কানের অলংকার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল