সঠিক উত্তরটি লেখো অংশ-৭প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম শিক্ষায় ১নং প্রশ্নটি থাকবে নতুন কাঠামো অনুযায়ী যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এ প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। প্রতিটিতে নম্বর থাকবে ১। প্রশ্ন থাকবে ১০টি।অধ্যায়—৩১১। ভরতের সিংহাসনের পাশে বসে রাজ্য শাসন করাতে কোন বিষয়টি প্রতিপন্ন হয়?ক) বড় ভাইয়ের প্রতি ভালোবাসা খ) বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধাবোধ গ) লোক-দেখানো ঘ) মনের বেদনা প্রকাশ উত্তর: খ) বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধাবোধ১২। রামের নাম লেখা আংটি হনুমান সীতার হাতে কেন দিল?ক) রাম দিতে বলেছিল খ) হনুমান যে রামের দূত তা বোঝানোর জন্য গ) সীতাকে আনন্দ দেওয়ার জন্য ঘ) সীতার মনোযোগ আকর্ষণের জন্য উত্তর: খ) হনুমান যে রামের দূত তা বোঝানোর জন্য১৩। রাবণের সঙ্গে ভাই বিভীষণের ঝগড়া হলো। একপর্যায়ে বিভীষণ রাবণের কাছ থেকে রামের কাছে চলে আসে। এর থেকে কী বোঝা যায়?ক) ঘরের শত্রু বিভীষণ খ) রাবণের শত্রু বিভীষণ গ) রামের শত্রু বিভীষণ ঘ) রাবণের ভাই বিভীষণ উত্তর: খ) রাবণের শত্রু বিভীষণ১৪। পঞ্চপাণ্ডবের পাঁচ পুত্র অশ্বত্থমা হত্যা করে দুর্যোধনকে দেখানোর পর তিনি খুশি হওয়ার পরিবর্তে দুঃখ পেলেন কেন?ক) দুর্যোধন পঞ্চপাণ্ডবকে মারতে বলেছিলেন খ) কুরুবংশের বংশধর শেষ হয়ে গেল গ) পাঁচ পুত্রকে দুর্যোধন খুব আদর করতেন ঘ) দ্রৌপদী দুঃখ পেল বলেউত্তর: খ) কুরুবংশের বংশধর শেষ হয়ে গেল১৫। যুদ্ধ করা কাদের ধর্ম?ক) ব্রাহ্মণ খ) ক্ষত্রিয় গ) বৈশ্য ঘ) শূদ্র উত্তর: খ) ক্ষত্রিয়১৬। ভীষ্মদেব আহত হওয়া সত্ত্বেও শরশয্যায় শায়িত ছিলেন, কিন্তু মৃত্যুবরণ করেননি। কেন?ক) ভীষ্মের ক্ষত তেমন গভীর ছিল না খ) ভীষ্ম শুভলগ্ন অনুযায়ী মৃত্যুবরণ করবেন বলে গ) ভীষ্মের জাগতিক দায়িত্ব-কর্তব্য শেষ হয়নি বলে ঘ) মৃত্যুক্ষণ উপস্থিত হয়নি বলে উত্তর: খ) ভীষ্ম শুভলগ্ন অনুযায়ী মৃত্যুবরণ করবেন বলেঅধ্যায়—৪১। ধর্ম শাস্ত্রে পরিচ্ছন্নতাকে কী বলে?ক. পরিচ্ছন্নতা খ. শুচিতা গ. পরিষ্কৃত ঘ. সুপরিচ্ছন্নতা উত্তর: খ. শুচিতা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল