বহুনির্বাচনী প্রশ্নোত্তর অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।১। একটি সমাজের প্রধান উপাদান কোনটি? ক. সংঘবদ্ধ মানুষ খ. সহযোগিতা গ. অর্থনৈতিক শক্তি ঘ. নির্ভরশীলতাসামিন দৈনিক পত্রিকায় সাহিত্য পাতায় ছড়া ও কবিতা ইত্যাদি লিখে পাঠায়। ২। সাহিত্য কিসের উপাদান?ক. সভ্যতার খ. সংস্কৃতির গ. সমাজের ঘ. দক্ষতার৩। গোপাল ও খলিল একই সমাজে বসবাস করেন। গোপাল পানিকে জল বলেন আর খলিল পানি বলেন। তবে উভয়ে ভাতকে ভাত বলেন। এঁদের মধ্যে সমাজের কোন উপাদানটি কার্যকর?i. পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া ii. পরস্পর নির্ভরশীলতা iii. সাদৃশ্য-বৈসাদৃশ্যনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:সুমির মা ভালো হারমোনিয়াম বাজান। সুমি তার মায়ের কাছ থেকেই গান শেখে। নতুন কুঁড়ি অনুষ্ঠানে গিটার বাজিয়ে যন্ত্রসংগীতে সে প্রথম স্থান অধিকার করে।৪। সুমির গান শেখার এ আগ্রহকে কী বলা যায়?ক. সংস্কৃতি খ. সভ্যতা গ. সংস্কার ঘ. শিল্প৫। সুমির হারমোনিয়াম বাজানো থেকে গিটারে আগ্রহ সংস্কৃতি ও সভ্যতার কোন উপাদানগুলোকে প্রভাবিত করছে বলে তুমি মনে করো?ক. বস্তুগত খ. অবস্তুগত গ. যান্ত্রিক উপাদান ঘ. কলাকৌশলগত উপাদান৬। আলাউদ্দিনের ক্রিকেট খেলা প্রিয়। তাই সে একটি ক্রিকেট ক্লাব গড়ে তুলেছে। এর নাম ঢাকা ক্রিকেট একাডেমি। এটি কী ধরনের প্রতিষ্ঠান?ক. গোষ্ঠী খ. পরিবার গ. সম্প্রদায় ঘ. সমাজ৭। ধর্ম মানুষের মনে সামাজিক মূল্যবোধ সঞ্চারিত করে, সত্যবাদিতা, কর্তব্যপরায়ণতা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা প্রভৃতি গুণে গুণান্বিত হতে মানুষকে সাহায্য করে। সুতরাং ধর্ম মানুষকে কী করে?ক. ধর্ম মানুষকে উদার হতে দেয় না খ. ধর্ম মানুষকে পরিবর্তিত হতে দেয় নাগ. ধর্ম মানুষকে নিয়ন্ত্রণে রাখে ঘ. ধর্ম মানুষকে বিকশিত হতে দেয় না৮। সামাজিক ঐক্য বজায় রেখে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে কোন যুক্তিটি যথার্থ?i. ধর্মীয় বিশ্বাস মানুষকে জনকল্যাণ কাজে শক্তি জোগায় ii. ধর্ম মানুষকে নিয়ম মেনে চলতে বাধ্য করে iii. সাদৃশ্য-বৈসাদৃশ্যনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৯। পেশাদার চিকিৎসক, ক্লিনিকের মালিক, প্রকৌশলী, ফার্মের মালিক, বিদেশি প্রতিষ্ঠানে চাকরিজীবী, মাঝারি শিল্পপতি, ব্যবসায়ী, সরকারি কর্মচারী, শিল্পী, সাহিত্যিক তারা কোন শ্রেণীভূক্ত?ক. উচ্চবিত্ত খ. মধ্যবিত্ত গ. উচ্চমধ্যবিত্ত ঘ. নিম্নমধ্যবিত্ত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১১। ক ২। খ ৩। গ ৪। ক ৫। খ ৬। ক ৭। গ ৮। ক ৯। গ