ধূমপান আল্লাহ তাআলার ইবাদত কবুল হওয়ার অন্তরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী অংশ  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অনুশীলন করবে। অধ্যায়-৪ ১২। ইসলামের দৃষ্টিতে মানবতাবিরোধী অতিগর্হিত কাজ এবং একটি সমাজদ্রোহী পাপ কোনটি? (ক) প্রতারণা (খ) মিথ্যা (গ) গীবত (ঘ) হিংসা-বিদ্বেষ ১৩। আল্লাহ তাআলার ইবাদত কবুল হওয়ার অন্তরায় কোনটি বলে তুমি মনে কর? (ক) গীবত (খ) হিংসা-বিদ্বেষ (গ) ফিৎনা-ফাসাদ (ঘ) ধূমপান১৪। বিচারালয়কে আদালত বলার কারণ, এখানে— (i) প্রকৃত হকদারের পক্ষে রায় দেওয়ার কথা রয়েছে (ii) বাদী ও বিবাদীর মধ্যে রায় ভাগ করে দেওয়া হয় (iii) রায়ের ভাগ বাদী ও বিবাদীর মধ্যে বিন্দুমাত্র কমবেশি হয় নানিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii১৫। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রত্যেক পদার্থের ওপর ‘রহমত’ শব্দটি অঙ্কিত করে দিয়েছেন, যাতে— i. আমাদের ব্যবহারে শেষ না হয় ii. আমরা সদয় ব্যবহার করি iii. যথেচ্ছ ব্যবহার করিকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও ii১৬। ধূমপানকে বিষপানের সমকক্ষ বললেই যথার্থ বলা হয় না, বরং ধূমপান বিষপানের চেয়ে মারাত্মক। কারণ বিষপানে শুধু বিষপানকারীরই ক্ষতি হয়, আর—i. ধূমপানে ধূমপায়ীর মারাত্মক ক্ষতি হয় ii. তার আশপাশের অধূমপায়ীদের মারাত্মক ক্ষতি হয় iii. তার ভবিষ্যৎ বংশধরেরও মারাত্মক ক্ষতি হয়কোনটি সঠিক (ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।তাকওয়াপূর্ণ জীবনব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকওয়া মানবজাতিকে সত্যের পথে থাকতে সহায়তা করে। তাকওয়ার অনুপস্থিতিতে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় জীবনে পদে পদে বিশৃঙ্খলা বিরাজ করে। আদর্শ জীবন গঠনে তাকওয়াই সব সদগুণের মূল। ১৭। তাকওয়াপূর্ণ জীবনে আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো— (ক) আল্লাহ তাআলার পথে চলা (ক) ইসলামের পথে চলা (গ) আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলা (ঘ) নবী-রাসূলদের মেনে চলা১৮। যে তাকওয়ার অনুসারী সে পাপ করতে পারে না কেন? i. নিষ্ঠাবান বলে ii. আল্লাহ তাআলার উপস্থিতি অনুভব করে বলে iii. সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সবকিছু দেখেনকোনটি সঠিক (ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i ও ii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।দেশ ও জাতির উন্নতি কামনা ও কল্যাণ সাধনই হলো স্বদেশপ্রেম। এটি একটি মহৎ গুণ। প্রত্যেকটি মানুষ স্বভাবসুলভভাবে দেশকে ভালোবাসে। দেশের প্রতি সবার ভালোবাসা থাকা ও কল্যাণ কামনা করা উচিত। দেশের প্রতি বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে স্বদেশপ্রেম প্রমাণিত হয়। ১৯। তুমি দেশের কল্যাণে নিচের কোন কাজে অংশ নিতে পারবে?i. নিরক্ষরতা দূরীকরণে অংশগ্রহণ করার ii. বৃক্ষরোপণ অভিযান সফল করার iii. কালোবাজারি ও চোরাকারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) iii (ঘ) i, ii ও iii২০। স্বদেশপ্রেম একটি মহৎ গুণ। এই মহৎ গুণটি অর্জন করার জন্য তুমি কী করবে? i. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ত্যাগ স্বীকার করব ii. দেশের মানুষকে ভালোবাসব iii. দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii২১। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত থাকে, ইসলাম তাদের— i. মর্যাদা বৃদ্ধি করে ii. বেহেশত দান করে iii. নিরাপত্তা নিশ্চিত করে। কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii২২। চরিত্র গঠনে তাকওয়া একটি সুদৃঢ় দুর্গস্বরূপ কেন? i. মুত্তাকি খারাপ কাজ করতে আল্লাহ তাআলাকে ভয় পায়।ii. যার অন্তরে তাকওয়া আছে সে সর্বত্রই আল্লাহ তাআলার উপস্থিতি অনুভব করেiii. তাকওয়া খারাপ কাজকে ঘৃণা করে। কোনটি সঠিক? (ক) i (খ) iii (গ) i ও ii (ঘ) ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ইসলাম শিক্ষা: বহুনির্বাচনী অংশ-১০: অধ্যায়-৪: ১২. ক, ১৩. ঘ, ১৪. ক, ১৫. খ, ১৬. ঘ, ১৭. গ, ১৮. গ, ১৯. ঘ, ২০. ঘ, ২১. গ, ২২. গ।