ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। ধ্বনিতত্ত্ব ও ধ্বনি পরিবর্তন ২৮। যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে কী বলে?(ক) প্রত্যয় (খ) সন্ধি (গ) প্রকৃতি (ঘ) সমাস২৯। যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না, তাদের নাম কী?(ক) সাধিত ধাতু (খ) মৌলিক ধাতু (গ) যৌগিক ধাতু (ঘ) সংযোগমূলক ধাতু ৩০। ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের লোপ পাওয়া অংশকে কী বলে?(ক) উপধা (খ) টি (গ) ইৎ (ঘ) বৃদ্ধি ৩১। কৃৎ প্রত্যয় সাধিত পদটিকে কী বলা হয়?(ক) বিভক্তিযুক্ত পদ (খ) সমাসবদ্ধ পদ (গ) কৃদন্ত পদ (ঘ) সমস্ত পদ৩২. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?ক. বর্ণ খ. শব্দ গ. বাক্য ঘ. স্বরধ্বনি৩৩. স্পর্শধ্বনি কয়টি?ক. ১৮টি খ. ২৫টি গ. ৪০টি ঘ. ১১টি৩৪. ‘ং, ঃ, ঁ ’—এ তিনটি বর্ণকে কী বলে?ক. পরাশ্রয়ীবর্ণ খ. তালব্যবর্ণ গ. ওষ্ঠ্যবর্ণ ঘ. দন্ত্যবর্ণ৩৫. পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তনকে কী বলে?ক. প্রগত সমীভবন খ. পরাগত গ. প্রগত ঘ. মধ্যগত ণত্ব ও ষত্ব বিধান ১. কোন জাতীয় শব্দে ‘ষ’-এর ব্যবহার হয় না?ক. তৎসম খ. বিদেশি গ. সংস্কৃত ঘ. তদ্ভব২. কোন জাতীয় শব্দে ‘ণ’-এর ব্যবহার হয় না?ক. খাঁটি বাংলা ও বিদেশি শব্দে খ. তদ্ভব শব্দে গ. তৎসম শব্দে ঘ. দেশি শব্দে৩. কোন জাতীয় শব্দের বানানে মুধর্ন্য ব্যবহূত হয়?ক. তৎসম খ. তদ্ভব গ. দেশি ঘ. বিদেশি৪. সাধারণত ণত্ব ও ষত্ব বিধান কোন শব্দে ব্যবহূত হয়?ক. তদ্ভব শব্দে খ. তৎসম শব্দে গ. দেশি শব্দে ঘ. বিদেশি শব্দে সন্ধি ১. সন্ধির উদ্দেশ্য কোনটি?ক. শব্দের মিলন খ. বর্ণের মিলন গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন ঘ. শব্দগত মাধুর্য সম্পাদন২. সন্ধির প্রধান সুবিধা কী?ক. উচ্চারণের সুবিধা খ. লেখার সুবিধা গ. পড়ার সুবিধা ঘ. শোনার সুবিধা৩. ‘সন্ধি’ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?ক. ধ্বনিতত্ত্ব খ. শব্দতত্ত্ব গ. রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব৪. যে ক্ষেত্রে উচ্চারণে আয়াশের লাঘব হয় অথচ ধ্বনিমাধুর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে কিসের বিধান নেই?ক. সমাসের খ. প্রত্যয়ের গ. সন্ধির ঘ. বচনের৫. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?ক. ব্যঞ্জনসন্ধি খ. স্বরসন্ধি গ. বিসর্গসন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি৬. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?ক. বিসর্গ সন্ধি খ. স্বরসন্ধি গ. ব্যঞ্জনসন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি৭. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? ক. বিসর্গ সন্ধি খ. বাংলা সন্ধি গ. স্বরসন্ধি ঘ. ব্যঞ্জনসন্ধি পুরুষ ও স্ত্রীবাচক শব্দ ১. ‘তিনি’ কোন পুরুষের রূপ?ক. মধ্যমপুরুষের খ. নামপুরুষের সাধারণ রূপ গ. নামপুরুষের সম্ভ্রামাত্মক রূপ ঘ. উত্তম পুরুষের রূপ২. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?ক. সমার্থে খ. ক্ষুদ্রার্থে গ. বৃহদার্থে ঘ. বিপরীতার্থে৩. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার?ক. তিন খ. চার গ. দুই ঘ. পাঁচ৪. কোন কালে মধ্যমপুরুষ ও নামপুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে? ক. ভবিষ্যৎ কালে খ. অতীত কালে গ. বর্তমান কালে ঘ. বর্তমান ও ভবিষ্যৎ কালে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ধ্বনিতত্ত্ব: ২৮। গ ২৯। খ ৩০। গ ৩১। গ ৩২। ক ৩৩। খ ৩৪। ক ৩৫। ক।ণত্ব ও ষত্ব বিধান: ১। খ ২। ক ৩। ক ৪। খসন্ধি: ১। গ ২। ক ৩। ক ৪। গ ৫। ক ৬। খ ৭। কপুরুষ ও স্ত্রীবাচক শব্দ: ১। গ ২। খ ৩। ক ৪। ক।