নগদান বইয়ের উদ্বৃত্ত দ্বারা বোঝায় নগদ খরচের পরিমাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৭ প্রশ্ন: নগদান বইয়ের ডেবিট দিকে কী দেখানো হয়?উত্তর: সকল প্রকার নগদ প্রাপ্তি।প্রশ্ন: নগদান বইয়ের ক্রেডিট দিকে কী দেখানো হয়?উত্তর: সকল প্রকার নগদ পরিশোধ।প্রশ্ন: নগদান বইয়ের মূল উপকারিতা কী?উত্তর: যেকোনো সময়ে নগদ টাকার পরিমাণ জানা যায়।প্রশ্ন: নগদান বইয়ের উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?উত্তর: নগদ খরচের পরিমাণ।প্রশ্ন: যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার পরিমাণের ঘর থাকে তাকে কী বলা হয়?উত্তর: একঘরা নগদান বই।প্রশ্ন: নগদ এবং ব্যাংকসংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার যে নগদান বই তৈরি করা হয় তাকে কী বলা হয়?উত্তর: দু’ঘরা নগদান বই।প্রশ্ন: কোনটির বেলায় নগদ টাকার লেনদেনগুলো ‘নগদান’ এবং ব্যাংকসংক্রান্ত লেনদেনগুলো ব্যাংকের ঘরে লিপিবদ্ধ হয়?উত্তর: দু’ঘরা নগদান।প্রশ্ন: দেনাদার থেকে চেক পেয়ে তা পাওনাদারকে পরিশোধ করলে একঘরা নগদান বইতে তা কোন দিকে হয়?উত্তর: ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে।প্রশ্ন: কোনটি দু’ঘরা নগদান বইয়ের সংজ্ঞা?উত্তর: যে নগদান বইতে নগদ এবং ব্যাংকসংক্রান্ত লেনদেন হয়।প্রশ্ন: নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত এবং মোট প্রাপ্ত বাট্টার পরিমাণ কোথা থেকে জানা যায়?উত্তর: তিনঘরা নগদান বই থেকে।প্রশ্ন: কোনো দ্রব্যের তালিকায় মূল্যের ওপর যে বাট্টা হিসাব করা হয় তাকে কী বলে?উত্তর: কারবারি বাট্টা।প্রশ্ন: কোনো দ্রব্যের বিক্রীত মূল্যের ওপর কোনটি হিসাব করা হয়?উত্তর : নগদ বাট্টা।প্রশ্ন: নগদ টাকা পাওয়া গেলে তা দু’ঘরা নগদান বইয়ের কোথায় বসাতে হয়?উত্তর: ডেবিট দিকে নগদ ঘরে।প্রশ্ন: নগদ টাকা প্রদান করা হলে তা দু’ঘরা নগদান বইয়ের কোথায় বসে?উত্তর: ক্রেডিট দিকে নগদ ঘরে।প্রশ্ন: দু’ঘরা নগদান বইতে ডেবিট এবং ক্রেডিট প্রত্যেক দিকে টাকার জন্য কয়টি ঘর থাকে?উত্তর : দুুটি ঘর থাকে। প্রশ্ন: তিনঘরা নগদান বইতে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে টাকার জন্য যে ঘরগুলো থাকে ওদের নাম কী?উত্তর: নগদ, ব্যাংক এবং বাট্টার টাকার ঘর।প্রশ্ন: নগদ বাট্টা বলতে কী বোঝায়?উত্তর: নগদ টাকা আদায়ের জন্য বা প্রদানের জন্য যে টাকা ছেড়ে দেওয়া হয় বা যে টাকা ছাড় পাওয়া যায়।প্রশ্ন: চেক পাওয়া গেলে তা দু’ঘরা নগদান বইয়ের কোথায় বসে?উত্তর: ডেবিট দিকে নগদান ঘরে।প্রশ্ন: নগদ টাকা ব্যাংকে জমা দিলে এবং ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উঠানো হলে দু’ঘরা নগদান বইয়ে কীভাবে লিখতে হয়?উত্তর: বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি লিখতে হয়।প্রশ্ন: যে নগদান বইয়ের ডেবিট ও ক্রেডিট উভয় দিকে নগদ, ব্যাংক এবং বাট্টাসংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য তিনটি করে টাকার ঘর থাকে, তাকে কী বলা হয়?উত্তর: তিনঘরা নগদান বই।প্রশ্ন: পাওনাদারকে দেয় মোট টাকা থেকে কিছু টাকা মওকুফ পাওয়া গেলে তাকে কী বলে?উত্তর: প্রাপ্ত বাট্টা।প্রশ্ন: দেনাদারের কাছে মোট পাওনা টাকা থেকে কিছু টাকা মওকুফ করা হলে তাকে কী বলে?উত্তর: প্রদত্ত বাট্টা।প্রশ্ন: চেক দ্বারা কোনো দেনা পরিশোধ করলে তা দু’ঘরা নগদান বইয়ের কোথায় বসে?উত্তর: ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে।প্রশ্ন: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খুললে তাকে কী বলা হয়?উত্তর: আমানতকারী।প্রশ্ন: ব্যাংকের সঙ্গে সম্পাদিত লেনদেনসমূহ আমানতকারী নগদান বইয়ের কোথায় লিপিবদ্ধ করবেন?উত্তর: ব্যাংকের ঘরে।প্রশ্ন: নগদ বইতে “কন্ট্রা বা ‘C’ বা সি” লিখতে হয় কখন?উত্তর: যখন ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উঠানো এবং ব্যাংকে জমা দেওয়া হয়।প্রশ্ন: কারবারি বাট্টা কীভাবে হিসাবভুক্ত হয়?উত্তর: আদৌ হিসাবভুক্ত করা হয় না।প্রশ্ন: প্রাপ্ত বাট্টা নগদান বইয়ের কোনদিকে বসে?উত্তর: নগদান বইয়ের ক্রেডিট দিকে বসে। অধ্যায়-৮ প্রশ্ন: রেওয়ামিলের ছকে মোট ঘরের সংখ্যা কয়টি?উত্তর: পাঁচটি।প্রশ্ন: রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য কী?উত্তর: হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা।প্রশ্ন: রেওয়ামিল বলতে কী বোঝায়?উত্তর: খতিয়ানের উদ্বৃত্তসমূহের তালিকা।প্রশ্ন: রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট কলামের যোগফল সমান হলে তা কী প্রকাশ করে?উত্তর: খতিয়ানের গাণিতিক শুদ্ধতা প্রকাশ করে।প্রশ্ন: রেওয়ামিলের ডেবিট কলামের যোগফল সর্বদা ক্রেডিট কলামের যোগফলের কী হবে?উত্তর: সমান হবে।প্রশ্ন: অনিশ্চিত হিসাব রেওয়ামিলের কী নির্দেশ করে?উত্তর: ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্য নির্দেশ করে।প্রশ্ন: যাবতীয় সম্পত্তিবাচক হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের কোন দিকে লেখা হয়?উত্তর: ডেবিট কলামে লেখা হয়।প্রশ্ন: সমাপনী মজুদ রেওয়ামিলের কোনদিকে লেখা হয়?উত্তর: কোনো কলামেই লেখা হয় না।প্রশ্ন: রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট কলামের যোগফল পৃথক পৃথকভাবে কোথায় দেখাতে হয়?উত্তর: কোনো হিসাবেই দেখাতে হয় না।প্রশ্ন: বিভিন্ন হিসাবের ডেবিট ব্যালেন্সগুলো ডেবিট কলামে এবং ক্রেডিট ব্যালেন্সগুলো ক্রেডিট কলামে লিখে কী বই তৈরি করা হয়?উত্তর: রেওয়ামিল।প্রশ্ন: ‘রেওয়ামিল হলো ক্যাশ ও ব্যাংক ব্যালেন্সসহ খতিয়ান হিসাবের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্সগুলোর একটি তালিকামত্র।’—এ উক্তিটি কার?উত্তর: আর এন কাটারের।প্রশ্ন: রেওয়ামিল তৈরির অন্যতম প্রধান উদ্দেশ্য কী?উত্তর: হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল