অধ্যায়-৭প্রশ্ন: বাট্টা কত প্রকার?উত্তর: বাট্টা দুই প্রকার। যথা—কারবারি বাট্টা ও নগদ বাট্টা।প্রশ্ন: নগদ বাট্টা কী? উত্তর: নগদে দেনা-পাওনা পরিশোধকালে যে বাট্টার উদ্ভব হয় তাই নগদ বাট্টা।প্রশ্ন: কারবারি বাট্টা কী? উত্তর: কোনো দ্রব্যের তালিকামূল্যের ওপর যে বাট্টা হিসাব করা হয় তাই কারবারি বাট্টা।প্রশ্ন: নগদান বইকে জাবেদা বলা হয় কেন?উত্তর: নগদান বইকে জাবেদা বলা হয়, কারণ নগদান বই জাবেদার মতো হিসাবের একটি প্রাথমিক বই, নগদান বইতে প্রতিটি দাখিলার জন্য ব্যাখ্যা দেওয়া হয়। এ ছাড়া জাবেদার মতো তারিখের ক্রমানুসারে লেনদেন লিপিবদ্ধ করা হয়।প্রশ্ন: বিপরীত দাখিলা কোথায় দেখানো হয়?উত্তর: দুঘরা ও তিনঘরা নগদান বইতে বিপরীত দাখিলা দেখানো হয়।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: নগদান বইতে কোন ব্যালেন্স বা উদ্বৃত্ত হয় এবং কেন হয়? উত্তর: একটি প্রতিষ্ঠানে দৈনন্দিন বিভিন্ন প্রকার নগদ লেনদেন সংঘটিত হয়ে থাকে। দিনের শেষে নগদান বই জের টানার মাধ্যমে বন্ধ করা হয়। নগদান বইয়ে সাধারণত ডেবিট ব্যালেন্স বা উদ্বৃত্ত প্রকাশ করে। কেননা দৈনন্দিন যেসব নগদ লেনদেন সংঘটিত হয়, সেগুলো নগদ টাকায় আদান-প্রদান হয়ে থাকে। সুতরাং নগদ প্রাপ্তির চেয়ে নগদ পরিশোধের পরিমাণ কখনো বেশি হতে পারে না। এ কারণেই নগদান বই সব সময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। প্রশ্ন: নগদান বইয়ের মাধ্যমে কীভাবে সময় ও শ্রম বাঁচানো সম্ভব? উত্তর: নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়ই। এ বইয়ের মাধ্যমে জাবেদা ও খতিয়ান উভয়ের কাজ করা সম্ভব। নগদান বই প্রস্তুত করা হলে নগদ লেনদেনের জন্য আলাদাভাবে জাবেদা প্রস্তুতকরণের প্রয়োজন পড়ে না এবং খতিয়ানে নগদান হিসাব রাখার কোনো প্রয়োজন নেই। ফলে নগদান বইয়ের মাধ্যমে প্রচুর সময় ও শ্রম লাঘব হয়।প্রশ্ন: কন্ট্রা দাখিলা দেওয়া প্রয়োজন হয় কখন? উত্তর: যখন একটি লেনদেনে নগদ ও ব্যাংক উভয় হিসাব খাত জড়িত থাকে, তখন কন্ট্রা দাখিলা দেওয়ার প্রয়োজন পড়ে। যেমন: ১. ব্যাংকে টাকা জমা দেওয়া হয়। ২. চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা না দিয়ে পরে যেকোনো দিন ব্যাংকে জমা দিলে। ৩. ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে। অধ্যায়-৮ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: রেওয়ামিলের দুটি উদ্দেশ্য লেখো।উত্তর: রেওয়ামিলের দুটি উদ্দেশ্য নিম্নরূপ—১. হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা রেওয়ামিলের অন্যতম উদ্দেশ্য। ২. দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট দুটি পক্ষই সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়েছে কি না তা যাচাই করা। প্রশ্ন: নীতিগত ভুল কাকে বলে? উত্তর: মুনাফা জাতীয় কোনো লেনদেনকে মূলধন জাতীয় হিসাবে লেখার মাধ্যমে যে ভুল হয়, তাকে নীতিগত ভুল বলে। যেমন: আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে লেখা অথবা, পণ্য ক্রয়কে আসবাবপত্র হিসাবে লেখা। হিসাববিজ্ঞানের স্বীকৃতি নীতিকে উপেক্ষা করে হিসাব বইতে লেনদেন লিপিবদ্ধ করার কারণে নীতিগত ভুল হয়ে থাকে। প্রশ্ন: অনিশ্চিত হিসাব কী? উত্তর: অনেক সময় হিসাবের বইতে ভুল থাকার দরুন অথবা প্রয়োজনীয় তথ্যের অভাবে লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ না হওয়ায় রেওয়ামিলে গরমিল দেখা দেয়। হিসাব বইয়ের এই ভুল খুঁজে বের করে সংশোধন করা অত্যাবশ্যক। কিন্তু সময়ের অভাবে ভুলগুলো খুঁজে না পেলে সাময়িকভাবে একটি হিসাব খুলে রেওয়ামিলের উভয় দিকের যোগফল সমান করা হয়। এই হিসাবকে অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব বলে। প্রশ্ন: অনিশ্চিত হিসাব দ্বারা কী বোঝায়?উত্তর: অনিশ্চিত এক ধরনের সাময়িক হিসাব, যা রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্দেশ করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল