নবম ও দশম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারাংশ/সারমর্ম  সারাংশ লেখো:স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসেসুখের আলো জ্বালে বুকে দুঃখের ছায়া নাশেস্বাধীনতা সোনার কাঠি খোদার সুধাদান।স্পর্শে তার নেচে উঠে শূন্য দেহে প্রাণমনুষ্যত্বের বান ডেকে যায় যাহার হূদয়তলেবুক ফুলায়ে দাঁড়ায়ে ভীরু স্বাধীনতার বলে।দর্পভরে পদাহত উচ্চ করে শিরশক্তিহীনেও স্বাধীনতা আখ্যাদানে বীর।সারাংশ: স্বাধীনতা সৃষ্টিকর্তার অমূল্য দান এবং পরশমণির মতোই এটি মূল্যবান। এর সংস্পর্শে মানবহূদয়ে প্রাণচাঞ্চল্য দেখা দেয়, ভীরু বুকে সাহস সঞ্চার করে। স্বাধীনতা পদাহতকে শিক্ষা দেয় উঁচু হয়ে দাঁড়াতে, প্রাণহীন, শক্তিহীনকে দেয় বীরের মহিমা।সারাংশ লেখো:অপরের জন্য তুমি প্রাণ দাও এ আমি বলতে চাইনে। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর কর। অপরকে একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটু মিষ্টি কথা বল। পথের অসহায় মানুষটার দিকে একটু করুণকটাক্ষ দৃষ্টি নিক্ষেপ কর—তাহলেই অনেক হবে। চরিত্রবান মনুষ্যত্বসম্পন্ন মানুষ নিজের চেয়ে অপরের অভাবে বেশি অধীন হন। পরের দুঃখ ঢেকে রাখতে বেশি গৌরববোধ করেন।সারাংশ: শুধু জীবন দিয়েই মানুষের কল্যাণে এগিয়ে আসা যায় ধারণাটি ভুল। জীবন না দিয়েও মানুষকে উপকার করা যায়। পরের দুঃখকে প্রকাশ না করে দুঃখী ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালে; তাদের সঙ্গে মিষ্টি কথা বলার মতো ছোট ছোট উপকারে ব্রতী হলে তবেই মানবজীবন ধন্য হবে।সারমর্ম লেখো:ক্ষীণ বনলতা একক অতি ক্ষুদ্রকায়,/বিশাল বটের তলে ভূমিতে লুটাই।বট বলে ‘ছায়াময় বাহু প্রসারিয়া/ আশ্রয় দিয়াছি তোমা করুণা করিয়া,নতুবা তপন-তাপে শুষ্ক হত দেহ।’/লতা বলে ‘ফিরে লহ অযাচিত স্নেহ।তোমার করুণা মম হইয়াছে কাল,/রৌদ্র বিনা হয়ে আছি বিশীর্ণ কংকাল।’সারমর্ম: পরের ওপর নির্ভর করে যারা বেঁচে থাকে, তারা জীবনের কোনো পরিপূর্ণতা খুঁজে পায় না। অনুগ্রহদাতার স্নেহদান পরবর্তীকালে জীবনের জন্য কালস্বরূপ হয়ে দাঁড়ায়। বনলতাকে বট ছোট করে দেখে। নিজ ব্যক্তিত্ব প্রতিবাদী হলেও আমরা দেখি বটের ছায়ার নিচে আশ্রিত বনলতার ক্ষীণ প্রাণশক্তি নিন্দার জালে বন্দী।