প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিনিউয়েবল এনার্জিতে (আইআরই) নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি (রিনিউয়েবল এনার্জি টেকনোলজি) বিষয়ে মাস্টার্স (সন্ধ্যাকালীন) কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ২৫ আগস্টের মধ্যে। ২০১১-১২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। ১৮ মাসের এই কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্ধারিত আবেদনপত্রে আবেদন করতে হবে। আবেদনপত্র ৫০০ টাকার বিনিময়ে ইনস্টিটিউট অব রিনিউয়েবল এনার্জি থেকে সংগ্রহ করা যাবে। ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.univdhaka.edu) থেকে সংগ্রহ করা যাবে। ফোন: ৯৬৬১৯০০/৪৫৭০, ৯৬৭৭১২৫ ই-মেইল: [email protected]