নবায়নযোগ্য শক্তি প্রযুক্তিতে মাস্টার্স কোর্সে ভর্তি পরীক্ষা ৯ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিনিউয়েবল এনার্জিতে (আইআরই) নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি (রিনিউয়েবল এনার্জি টেকনোলজি) বিষয়ে মাস্টার্স (সান্ধ্যকালীন) কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর, শুক্রবার, সকাল ১০টায়। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সকাল নয়টা ৪৫ মিনিটের মধ্যে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০১১-১২ শিক্ষাবর্ষের এই কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা হয় গত ২৫ আগস্ট পর্যন্ত।