২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য ৬টি বিষয়ের নমুনা মডেল টেস্ট ছাপা শুরু হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে।
৩০ সেপ্টেম্বর: হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৪
[জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ পরিবর্তিত প্রশ্নকাঠামো অনুসারে প্রণীত]
নমুনা মডেল টেস্ট ৬
ইসলাম ও নৈতিক শিক্ষা
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট, পূর্ণমান: ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি লেখো: ১´৪০=৪০
১) ‘আল্লাহ এক। তাঁর কোনো শরিক নেই।’ —এর মূল কথা কী?
ক. রিসালত খ. দীন গ. শরিয়ত ঘ. তওহিদ
২) একদিন আল্লাহ তাআলা সমগ্র বিশ্বজগৎ ও তার ভেতর সৃষ্টিকে নিশ্চিহ্ন করে দেবেন। এ দিনটির নাম কী?
ক. আজাব খ. হাশর গ. কিয়ামত ঘ. জুমা
৩) কোন সালাতের জন্য আলাদা কোনো ওয়াক্ত নেই?
ক. জোহর খ. জুমা গ. এশা ঘ. তারাবি
৪) প্রতিদিনের পাঁচ ওয়াক্ত সালাতে সুন্নতে মুয়াক্কাদা কয় রাকাত?
ক. ১৭ রাকাত খ. ৫ রাকাত
গ. ১২ রাকাত ঘ. ১৫ রাকাত
৫) সারা বিশ্বের মুসলমানরা কোন দিকে মুখ করে সালাত আদায় করে?
ক. পশ্চিম দিকে খ. কাবা শরিফের দিকে
গ. পূর্বদিকে ঘ. উত্তর দিকে
৬) কোন কাজের মাধ্যমে সালাত শেষ হয়?
ক. সেজদা খ. শেষ বৈঠক
গ. সালাম ঘ. তাশাহ্হুদ
৭) তোমার এক সহপাঠী স্কুলের সুন্দর দেয়ালে কলম দিয়ে তার নাম লিখছে। এ ক্ষেত্রে তোমার করণীয় কী?
ক. আমিও লিখব খ. সবাইকে লিখতে বলব
গ. কিছুই বলব না ঘ. এটা করতে নিষেধ করব
৮) মানুষ যা চেষ্টা করে তাই পায়—কার উক্তি?
ক. মানুষের খ. ফেরেশতার
গ. আল্লাহর ঘ. মহানবি (স)-এর
৯) বিতর সালাতে দোয়া কুনুত পড়া কী?
ক. সুন্নত খ. ফরজ গ. ওয়াজিব ঘ. নফল
১০) আমাদের পালনকর্তা কে?
ক. আব্বা-আম্মা খ. আল্লাহ তায়ালা
গ. ডাক্তার ঘ. পীরমুর্শিদ
১১) সামিউন শব্দের অর্থ কী?
ক. সব শোনেন খ. সব জানেন
গ. সব দেখেন ঘ. অতিসহনশীল
১২) আল আসমাউল হুসনা বলা হয় কাকে?
ক. মানুষের গুণ খ. ফেরেশতার গুণাবলিকে
গ. আল্লাহর গুণবাচক নামসমূহকে
ঘ. নবিগণের গুণাবলিকে
১৩) সর্বশেষ নবির নাম কী?
ক. হযরত আবু বকর (রা)
খ. হযরত ঈসা (আ) গ. হযরত মুহম্মদ (স)
ঘ. হযরত মুসা (আ)
১৪) সকল রাসুলের প্রতি বিশ্ব্বাস করা মুসলিমদের কী?
ক. ইচ্ছাধীন খ. ইমানের অঙ্গ
গ. সৌজন্য ঘ. সুন্দর আচরণ
১৫) ইবাদত শব্দের অর্থ কী?
ক. প্রার্থনা খ. আনুগত্য গ. দান ঘ. সিয়াম
১৬) দীন ইসলামের সেতু কী?
ক. সালাত খ. সাওম গ. হজ ঘ. জাকাত
১৭) সালাতের আরকান কয়টি?
ক. ৫টি খ. ৭টি গ. ১৩টি ঘ. ১৫টি
১৮) কাদিরুন অর্থ কী?
ক. সর্বশক্তিমান খ. সর্বশ্রোতা
গ. সর্বদ্রষ্টা ঘ. সৃষ্টিকর্তা
১৯) ইসলাম কয়টি রুকনের ওপর প্রতিষ্ঠিত?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. সাতটি
২০) হজের ফরজ কয়টি?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. সাতটি
২১) খালিক শব্দের অর্থ কী?
ক. পালনকর্তা খ. সৃষ্টিকর্তা
গ. রিজিকদাতা ঘ. দয়ালু
২২) সালাতের নিষিদ্ধ সময় কয়টি?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. সাতটি
২৩) আল্লাহর কাছে কুরবানির কী পৌঁছায়?
ক. গোশত খ. রক্ত গ. তাক্ওয়া ঘ. চামড়া
২৪) কাবা শরিফ কোথায় অবস্থিত?
ক. মক্কায় খ. মদিনায় গ. ইরাকে ঘ. ইরানে
২৫) আখলাক অর্থ কী?
ক. আচরণ খ. সদাচার গ. সুন্দর ঘ. উত্তম
২৬) মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাকে কী করেন?
ক. স্মরণ করেন খ. ক্ষমা করেন
গ. শাসন করেন ঘ. ত্যাগ করেন
২৭) আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব?
ক. কাজের খ. সেবার গ. মুক্তির ঘ. বস্ত্রের
২৮) মহানবি (স.) কোথায় হিজরত করেছিলেন?
ক. কুফায় খ. তায়েফে গ. মদিনায় ঘ. মিসরে
২৯) সততা মানে কী?
ক. ধৈর্য খ. সরলতা গ. সাধুতা ঙ. বিরোধিতা
৩০) হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) কোথাকার অধিবাসী ছিলেন?
ক. ইরান খ. ইরাক গ. মিসর ঘ. লিবিয়া
৩১) পাঁচ ওয়াক্ত সালাতে কত রাকাত ফরজ?
ক. ৫ রাকাত খ. ১০ রাকাত
গ. ১৫ রাকাত ঘ. ১৭ রাকাত
৩২) কয় শ্রেণির লোককে জাকাত দেওয়া যায়? ক. ৫ খ. ৭ গ. ৮ ঘ. ১০
৩৩) ‘সওম হচ্ছে ঢালস্বরূপ’—কোন হাদিস গ্রন্থ থেকে নেওয়া?
ক. তিরমিজি খ. মুসলিম
গ. বায়হাকি ঘ, বুখারি
৩৪) মসজিদে আকসা কোথায় অবস্থিত?
ক. মক্কায় খ. ইরানে
গ. মদিনায় ঘ. জেরুজালেম
৩৫) আল্লাহু আকবর বলে সালাত শুরু করাকে কী বলা হয়?
ক. কেয়াম খ. রুকু
গ. সেজদা ঘ. তকবিরে তাহরিমা
৩৬) সালাতের ফরজ কয় ভাগে বিভক্ত?
ক. ১৪ খ. ১৭ গ. ২ ঘ. ৩
৩৭) বাসিরুন শব্দের অর্থ কী?
ক. সর্বশ্রোতা খ. সহনশীল
গ. সর্বশক্তিমান ঘ. সর্বদ্রষ্টা
৩৮) ‘আকিকা’ শব্দের অর্থ কী?
ক. উৎসর্গ খ. ভাঙা গ. আনুগত্য ঘ. সংকল্প
৩৯) ভালো কাজে একে অপরকে কী করবে?
ক. ধমক দেবে খ. অসহযোগিতা করবে
গ. শাসন করবে ঘ. সহযোগিতা করবে
৪০) দেশপ্রেম অর্থ কী?
ক. দেশের গান করা খ. দেশে বাস করা
গ. দেশকে ভালোবাসা ঘ. দেশকে দেখা
২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো: ১´১০=১০
ক. আমরা কথা দিয়ে কথা—।
খ. —অর্থ জাকাত ব্যয়ের খাতসমূহ।
গ. সালাত দীন ইসলামের —।
ঘ. — আল্লাহর ঘর।
ঙ. সওমের মূল উদ্দেশ্য হলো—।
চ. মায়ের —নিচে সন্তানের জান্নাত।
ছ. — একমাত্র আল্লাহরই জন্য নিবেদিত।
জ. আমরা — সাথে ইবাদত পালন করব।
ঝ. সময়মতো—আদায় করা আল্লাহর হুকুম।
ঞ. আমাদের মহানবি (স.) — — মূর্ত প্রতীক ছিলেন।
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১´১০=১০
ক. আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব?
খ. মুমিন কাকে বলে?
গ. পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখো।
ঘ. আহকাম কাকে বলে?
ঙ. হজ কাকে বলে?
চ. সালাতের প্রত্যেক রাকাতে কোন সূরা পড়তে হয়?
ছ. ইসলামের রুকন কয়টি ও কী কী?
জ. হজের ফরজ কয়টি ও কী কী?
ঝ. আমরা পিতা-মাতার জন্য কী বলে দোয়া করব?
ঞ. মানবজাতির আদি পিতা ও আদি মাতা কে ছিলেন!
৪। ক, খ ও গ নং প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখো: ৫´৮=৪০
ক. কোরবানির পাঁচটি শিক্ষা ও সুফল সম্পর্কে লেখো।
খ. আমরা কেন সৃষ্টির সেবা করব? পাঁচটি বাক্যে লেখ।
গ. তুমি কীভাবে পিতা-মাতার খেদমত করবে পাঁচটি বাক্যে লেখো।
ঘ. ‘আল্লাহ তায়ালার পাঁচটি গুণের নাম বাংলা অর্থসহ লেখো।
ঙ. সালাতের আরকান কয়টি ও কী কী বর্ণনা করো।
চ. পাঁচ ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করো।
ছ. জামাতের সঙ্গে সালাত আদায় করলে আল্লাহ তায়ালা কী কী পুরস্কার দেবেন?
জ. পাঁচটি বাক্যে জান্নাতের বর্ণনা দাও।
ঝ. আকিকা কাকে বলে? সন্তান জন্মের সপ্তম দিনে পিতা-মাতাকে যে চারটি কাজ করতে হয় তা লেখো।
ঞ. সূরা কাওসার-এর অর্থ লেখো।
মডেল প্রশ্ন তৈরি করেছেন: মো. আফলাতুন