নমুনা মডেল টেস্ট ৩ : গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ পরিবর্তিত প্রশ্নকাঠামো অনুসারে প্রণীত]

গণিত
পূর্ণমান: ১০০
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ১, ২, ৩, ৫ ও ১৩ নং প্রশ্নসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।]

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×১০=১০
১) এক ব্যক্তির দৈনিক আয় ২১৬ টাকা। তাঁর এক বছরের আয় বের করতে হলে এক দিনের আয়কে—
ক. ১২ দিয়ে ভাগ করতে হবে
খ. ১২ দিয়ে গুণ করতে হবে
গ. ৩৬৫ দিয়ে গুণ করতে হবে
ঘ. ৩৬৫ দিয়ে ভাগ করতে হবে।
২) নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোন সূত্রটি সঠিক?
ক. ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
খ. ভাজ্য = ভাজক ÷ ভাগফল
গ. ভাজ্য = ভাজক × ভাগফল
ঘ. ভাজ্য = ভাগফল ÷ ভাজক
৩) ৮  ৫ ÷ ৮৪ এর ফাঁকা ঘরে কোনো অঙ্কটি বসালে ভাগফল ১০ এর চেয়ে ছোট এবং ভাগশেষ ৬৯ হবে?
ক. ৭ খ. ৫ গ. ৪ ঘ. ২
৪) ৪৩৭×২৩৫ = ১০২৬৯৫ এখানে গুণ্য—
ক. ২৩৫ খ. ৪৩৭ গ. ১০২৬৯৫ ঘ. ২১৮৫
৫) মিনা, মিঠু, রুনু, রনি ও নীলার বয়স যথাক্রমে ১০, ১২, ১৩, ১১ ও ১৪। তাদের বয়সের গড় কত?
ক. ৬০ বছর খ. ১৩ বছর
গ. ১২ বছর ঘ. ১১ বছর
৬) কোন গুণনীয়কটি দ্বারা ৩৬ বিভাজ্য?
ক. ৫ খ. ৭ গ. ৮ ঘ. ১২
৭) ‘×’ চিহ্নটি কোন ধরনের প্রতীক?
ক. সংখ্যা প্রতীক খ. প্রক্রিয়া প্রতীক
গ. সম্পর্ক প্রতীক ঘ. অক্ষর প্রতীক
৮) (৭৫÷৫)×২ গাণিতিক বাক্যটির সমান কোন রাশিটি?
ক. (৫০÷২)+১৫ খ. (৬০÷৪)×২
গ. (২৫×৫)÷৫ ঘ. (৫০÷২৫)+১৫
৯) কোনটি মিশ্র ভগ্নাংশ?
ক. খ. গ. ঘ. ৫/৫
১০) রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে—
ক. সমদ্বিখণ্ডিত করে
খ. সমকোণে সমদ্বিখণ্ডিত করে
গ. সমকর্ণে দ্বিখণ্ডিত করে
ঘ. সমবাহুতে সমদ্বিখণ্ডিত করে

২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো: ১×১০=১০
ক. গুণফল বের করো: ৯০৯৯×৮৫৭
খ. ৮, ৩, ৫, ০, ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখাটি কত?
গ. একজন শ্রমিক সপ্তাহে ১৫৭৫ টাকা আয় করলে ১২ দিনে তাঁর আয় কত হবে?
ঘ. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করে দেখাও।
ঙ. গড় নির্ণয়ের সূত্রটি লেখো।
চ. গ. সা. গু. এর পূর্ণ বাক্যটি লেখো।
ছ. সম্পর্ক প্রতীকগুলো লেখো।
জ. দুটি প্রকৃত ভগ্নাংশ লেখো।
ঝ. কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো।
ঞ. চতুর্ভুজের কয়টি কোণ? কোণগুলোর পরিমাপের যোগফল কত?

৩। চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০। প্রথম দুটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি প্রথম অপেক্ষা ৯৪৮৫ কম হলে—
২×৫=১০
ক. তৃতীয় সংখ্যাটি কত?
খ. প্রথম দুটি সংখ্যার যোগফল কত?
গ. চারটি সংখ্যার যোগফল ও দুটি সংখ্যার যোগফলের পার্থক্য কত?
ঘ. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার যোগফল কত?
ঙ. চতুর্থ সংখ্যাটি কত?

৪। কোনো পরিবারে আটজন লোকের ২৬ দিনের খাদ্য আছে। পাঁচ দিন পর একজন লোক বাইরে চলে গেল। এখন বাড়ির লোকের অবশিষ্ট খাদ্যে আর কত দিন চলবে?

৫। ১১টি সংখ্যার মধ্যে প্রথম ছয়টি সংখ্যার গড় ৮৭ এবং শেষের পাঁচটি সংখ্যার গড় ১৩১ হলে: ২×৫=১০
ক. প্রথম ছয়টি সংখ্যার যোগফল কত?
খ. শেষের পাঁচটি সংখ্যার যোগফল কত?
গ. এগারটি সংখ্যার যোগফল কত?
ঘ. সবগুলো সংখ্যার গড় কত?
ঙ. শেষের পাঁচটি ও প্রথম ছয়টি সংখ্যার যোগফলের পার্থক্য কত?
৬। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৩৮, ২১৫, ৪৫৭ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৫, ৭ অবশিষ্ট থাকে? ১০
৭। একটি খুঁটির অংশ কাদায়, অংশ পানিতে এবং বাকি অংশ পানির ওপরে আছে। পানির ওপরের অংশের দৈর্ঘ্য ২ মিটার হলে, পানিতে যতটুকু খুঁটি আছে তার দৈর্ঘ্য কত? ১০
৮। একজন শিক্ষক ৬০.৬০ টাকা ডজন দরে ৩৯৩.৯০ টাকার কমলা কিনে ১৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পেলো? ১০
৯। শতকরা বার্ষিক মুনাফার হার ৭ টাকা। ৮০০ টাকার ৫ বছরের মুনাফা কত? ১০
১০। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৬৭৮৪ বর্গ সে.মি.। দৈর্ঘ্য ১২৮ সে.মি. হলে প্রস্থ কত? ১০
১১। ৮৪৬৪৮ সেকেন্ডে কত ঘণ্টা, মিনিট ও সেকেন্ড? ১০
১২। ২০ জন শ্রমিকের ওজন (কেজি) দেওয়া হলো। উপাত্তগুলো বিন্যস্ত করো:
৬০ ৫২ ৫৪ ৫০ ৫২ ৫৪ ৫৬ ৫৮ ৬০ ৬০
৫০ ৫৪ ৫৬ ৫৮ ৬০ ৫০ ৬০ ৬০ ৫৮ ৫৪
১৩। ক. একটি সামান্তরিক আঁকো। সামান্তরিকটির কোণ চারটি মেপে তাদের পরিমাপের যোগফল নির্ণয় করো। ১+২+১=৪
খ. চিত্রসহ সংজ্ঞা লেখো (যে কোনো দুটি):
চতুর্ভুজ, বৃত্ত, রম্বস ৩×২=৬

 মডেল প্রশ্ন তৈরি করেছেন: দীদার চৌধুরী